desh2 avatar

বন্ধুদের সাথে বনভোজন

desh2

Published: 21 Jul 2018 › Updated: 21 Jul 2018বন্ধুদের সাথে বনভোজন

বন্ধুদের সাথে বনভোজন

ছাত্র জীবনের ব্যস্ত সময়ের মধ্যে একটু আনন্দ একটু আড্ডা হলে মন্দ হয় না। সে জন্য আমাদের সবার উদ্যোগে মাঝে মাঝে বনভোজন এর আয়োজন করতাম । তাতে একঘেয়েমি লাইফ একটু হলেও সবাই খুশি হত । সময়টা সবারই অনেক ভালো কাটতো । যখন কোন ঘাসের উপর বা কোন ঘন জঙ্গলে সবাই মিলে খাওয়া , রান্না করা , সবাই মিলে কাজ করা সবই যেন একটু বাড়তি অভিজ্ঞতা এনে দিত ।

বনভোজন , নৌকা ভ্রমণ , কোথাও ঘুরতে যাওয়া এটা আমাদের নিয়মিত ছিল। শুধু কেও বললেই চলে যেতাম । আমরা স্টাডি ট্যুরে যেতাম মাঝে মধ্যে । সব মিলিয়ে ছাত্র জীবন টা খারাপ ছিল না । ভালোই লাগত সবার সাথে আড্ডা দিতে । অনেক দিন হল আর ঘুরতে যাওয়া হয়নি কথাও । তাইতো সেই দিনগুলো স্মৃতি পটে ভেসে আসে । আবারও যেতে ইচ্ছা করে দূর দূরান্তে , কোন পাহাড়ের চুরায় অথবা সাগরের নীল জলে । যেতে ইচ্ছা করে রাঙ্গামাটি , খাগড়াছড়ি আর কক্সবাজার । যেখানে যেন সপ্নের রাজ্য গুলো অবস্থিত । সেন্ট মার্টিন দ্বীপটি সপ্নের মতোই সুন্দর । এখানে নীল জলের ঢেও সাদা রঙ ধারণ করে আঁচড়ে পড়ছে অবিরত ।

SANY0128.JPG

SAM_4318.JPG

SAM_4317.JPG

SAM_4319.JPG

SAM_4321.JPG
SAM_4359.JPG

Leave বন্ধুদের সাথে বনভোজন to:

Written by

Read more #photography posts


Best Posts From desh2

We have not curated any of desh2's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From desh2