desh2 avatar

ভাস্কর্যের সাথে ছবি তোলা

desh2

Published: 29 Jul 2018 › Updated: 29 Jul 2018ভাস্কর্যের সাথে ছবি তোলা

ভাস্কর্যের সাথে ছবি তোলা

অদম্য বাংলা ভাস্কর্যটি আমাদের মহান মুক্তিযুদ্ধর প্রতীক বহন করে । লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা একটা ইতিহাস । এই ইতিহাস রচনা করতে গিয়ে লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে । তার পর আমরা ফিরে পেয়েছি আমাদের এই স্বাধীনতা । এই ভাস্কর্যের উপরে মুক্তি যোদ্ধাদের তুলে ধরা হয়েছে । আর এর চারিদিকে রয়েছে বিভিন্ন দৃশ্য সেই ১৯৭১ সালের ইতিহাস কে সামনে রেখে।

এর একদিকে রয়েছে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণের দৃশ্য । অন্যদিকে পাকিস্থানি ঘাতক বাহিনীর আত্মসমর্পণের সময়কার দৃশ্য । অন্যদিকে পাকিস্থানি বাহিনীর দ্বারা হত্যার পর ছড়ানো ছিটানো লাশের দৃশ্য। এই ইতিহাস ছিল বাংলাদেশের মানুষের মক্তির ইতিহাস , এই ইতিহাস ছিল জালিমের হাত থেকে সাধারন মানুষকে রক্ষার ইতিহাস । যার মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি ।যদিও শোষক শ্রেণীর মানুষ এখনও এই দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে । কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাইতো আমাদের এই স্বাধীনতা রক্ষা করার মহান দায়িত্ব রক্ষা করতে হবে ।

সব শেষে বলতে চাই আমাদের দেশ থেকে দুর্নীতি কে উৎখাত করতে হবে । গরীব দুঃখী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে । আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে । সকলের অধিকার পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে । তবেই আমাদের দেশের মানুষেরা স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করবে।

DSC08469.JPG

DSC08468.JPG

DSC08467.JPG

DSC08449.JPG

DSC08452.JPG

Leave ভাস্কর্যের সাথে ছবি তোলা to:

Written by

Read more #photography posts


Best Posts From desh2

We have not curated any of desh2's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From desh2