আমাদের সমাজ
আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম কিংবা শহরে বসবাস করি। গ্রাম এবং শহরের সংস্কৃতি কিংবা বসবাসের পরিবেশ ও অভ্যাস ভিন্ন। গ্রামাঞ্চলে সাধারণত একতালা বাসায় সবাই বসবাস করে । কোন কোন যায়গাতে অনেকে মাটির ঘর কিংবা বাসের তৈরি ঘরে থাকতে দেখা যায়। এগুলো খড়ের চালা দিয়ে ঢাকা থাকে । কিন্তু শহরে বাড়ি গুলো একতালা থেকে বহুতালা দেখা যায়। সেখানে মানুষ একটু আবদ্ধ ভাবে বসবাস করে । শহরে পাড়াপ্রতিবেশীদের সাথে খুব একটা ভালো সম্পর্ক দেখা জায়না । কিন্তু গ্রামে সবাই মিলেমিশে বসবাস করতে দেখা যায়।
এক সময় গ্রামে মাতব্বর শ্রেণীর মানুষকে খুব সম্মান করা হত । তারাই গ্রামের সকল বিচার আচার সম্পাদন করতেন । সবাই তা মেনেও নিতেন । কিন্তু এখন সে ঐতিহ্য নেই । গ্রামের মানুষ গুলো একটু কম সচেতন যার কারনে তারা অনেকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া বেশিদূর করতে ইচ্ছুক না। কিন্তু শহরের মানুষ লেখা পড়ার দিক দিয়ে বেশ সচেতন । তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সব কিছুর ব্যবস্থা করে । উচ্চতর শিক্ষার জন্য উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে সর্বদা চেষ্টা করে ।
গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার জন্য বেশ সংগ্রাম করতে হয় । যেহেতু তেমন কোন সুযোগ সুবিধা তারা পায়না , সে কারনে নিজ উদ্যোগে এগিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্যও বটে। তার পরও এখন গ্রামের মানুষেরাও বেশ সচেতন হয়ে উঠছে । গ্রামের মানুষেরা ইন্টারনেট ও বিভিন্ন মিডিয়ার কল্যাণে বিশ্বের সাথে তালমিলিয়ে চলার চেষ্টা করছে । ভবিষ্যতে হয়ত গ্রামের মানুষেরাও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে । এবং দেশ গঠনে তারাও সমান ভাবে অবদান রাখতে পারবে ।
Leave আমাদের সমাজ to:
Read more #society posts
Best Posts From desh2
We have not curated any of desh2's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From desh2
- ছোট বেলার স্বপ্ন গুলো
- প্রতিদিনের রুটিন কেমন হওয়া উচিৎ
- ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
- আমাদের সমাজ
- ভাষা
- কুরবানির ইদ
- গ্রাম বনাম শহর
- শিশুদের পূর্ণ মানুষিক বিকাশে বাবা মায়ের কর্তব্য
- সৎসঙ্গী স্বর্গবাস অসৎসঙ্গী সর্বনাশ
- বৃষ্টির দিনে
- আমার প্রিয় মুহূর্ত গুলো
- বন্ধুদের সাথে একটু ঘুরাঘুরি এনে দেয় প্রাণশক্তি
- ভাস্কর্যের সাথে ছবি তোলা
- বন্ধুরা সব যেখানে আড্ডাবাজি সেখানে
- বাস ভ্রমণ ও রিক্সা চালানোর অভিজ্ঞতা
- বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ও কিছু গ্রুপ ছবি
- বন্ধুদের সাথে বনভোজন
- যশোর বিনোদিয়া পার্কে একদিন
- কিছু অসাধারণ ফটো ফ্রেম
- চন্দ্র মহলের ভিতরে কিছু ছবি