desh2 avatar

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ও কিছু গ্রুপ ছবি

desh2

Published: 22 Jul 2018 › Updated: 22 Jul 2018বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ও কিছু গ্রুপ ছবি

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ও কিছু গ্রুপ ছবি

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গ্রুপ ছবি তোলা হইনি এমনটি খুব কমই হয়েছে । ঘুরতে যাওয়ার মুহূর্তটা ফ্রেমে রাখার জন্য বা স্মৃতি পটে সংরক্ষণের জন্য গ্রুপ ছবি তোলাটা জরুরি ব্যাপার । যেটা আমরা কখনও ভুলিনি । আমাদের কিছু বন্ধু ছিল যাদের ছবি তোলা ছিল শখ । কামেরা নিয়ে তারা সব সময় রেডি থাকত , কখন একটা সুযোগ পাওয়া যাবে । কিছু মেয়ে বন্ধু সব সময় ছবির তোলার অপেক্ষায় থাকত । আর এভাবেই চলত ছবি তোলার প্রতিযোগিতা । আর এই প্রতিযোগিতা শেষ হত যখন সবাই বাড়ি ফিরত । এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার নিয়মিত ঘটনা।

যাইহোক ছবি তোলা ও বন্ধুদের এই আগ্রহটা আমাদের দেখে ভালোই লাগত । সেই ছবি গুলো সবাই পরে শেয়ার করে নিতাম । সবাই ছবি গুলো সংরক্ষণ করে রাখতাম । অনেকে তার সুন্দর ছবি গুলো ফ্রেমে রেখে দিত । ফ্রেমটা হইত টেবিলে বা দেওয়ালে টাঙ্গিয়ে রাখত । হলেও দেখতাম অনেকে ছবি গুলো টাঙ্গিয়ে রেখেছে । নিজের ছবির সাথে বন্ধুদের উপস্থিতি তাদের প্রতি ভালবাসারই নমুনা । আমরা সবাই অনেক ভালো বন্ধু ছিলাম । সেই স্মৃতিময় দিনগুলো ভোলা যাবেনা কখনও । কারন তারা এখন সবাই দূর দূরান্তে । ভালো বন্ধুগুলো এভাবেই হারিয়ে যায় । তাদের রেখে যাওয়া স্মৃতি গুলো সবাইকে আবার মনে করিয়ে দেয় ।

DSC00235.JPG

DSC00234.JPG

DSC00223.JPG

DSC00222.JPG

DSC00183.JPG

Leave বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ও কিছু গ্রুপ ছবি to:

Written by

Read more #photography posts


Best Posts From desh2

We have not curated any of desh2's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From desh2