কালিহাতীতে জমি অধিগ্রহণের টাকার দাবীতে স্থানীয়দের বিক্ষোভ
টাঙ্গাইলের কালিহাতীতে নদী খননের জন্য অধিগ্রহন করে নেয়া জমির টাকা না দিয়ে খনন কাজ শুরু করায় আন্দোলন করছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার সকালে থেকে বিকাল পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার যমুনা নদী থেকে নিউ ধলেশ্বরী নদী খনন প্রকল্পের মুখ পথে লাঠি হাতে জমির মালিকরা এ আন্দোলনে নেমেছে। যমুনা নদীর পারে এ আন্দোলনে এলাকার শিশু থেকে সকল বয়সীরা অংশ নেন।
আন্দোলনরত জমির মালিকরা জানান, তাদের ফসলি জমি সরকার চাইলে নিতে পারে। কিন্তু টাকা না দিয়ে নিবে কেন। জমি অধিগ্রহণের টাকার ২০১৭ সালে দেয়ার কথা বলা হলেও এখনও কোন টাকা পাইনি আমরা। এই ব্যাপারে একাধিকবার জেলা প্রশাসনের নিকট আবেদন করলেও কোন লাভ হয় নাই,বরং খনন কাজের সংশ্লিষ্টরা তাদের নানা ভাবে হয়রানি করছে।
এসময় জমির টাকা দিয়ে তারপর কাজ শুরু করার দাবিও জানান এলাকাবাসী।
টাঙ্গাইলটাইমস
Leave কালিহাতীতে জমি অধিগ্রহণের টাকার দাবীতে স্থানীয়দের বিক্ষোভ to:
Read more #dlive posts
Best Posts From Tripto
We have not curated any of tripto's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Tripto
- জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো ভাষা শহীদদের
- বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমী’র বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
- টাঙ্গাইলের বাসাইলের কলিয়ায় নীতিমালা ভঙ্গ করে নির্মাণ করা হচ্ছে ইটভাটা
- ঘাটাইলে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা
- গোপালপুরে ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
- টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেফতার
- টাঙ্গাইল বার সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি
- মসজিদে নামাজের উপকারিতা
- ধুলায় ধূসর বাসাইল-টাঙ্গাইল সড়ক !
- কালিহাতীতে জমি অধিগ্রহণের টাকার দাবীতে স্থানীয়দের বিক্ষোভ