টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেফতার
টাঙ্গাইলে তিনজনকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার গোডবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলেন- নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৯), ঢাকার উত্তরার মৃত নুরুল হোসেনের ছেলে তারেক হোসেন (৪৪) এবং নরসিংদীর পশ্চিম বাহ্মনদী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন (৪৪)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোডবাড়ী গ্রামের মোতালেবের বাড়ির দক্ষিণ পশ্চিমের ইউক্যালিপটাস গাছের বাগানের ভেতরে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় তিনজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানায়- তারা দীর্ঘদিন ধরে নরসিংদী ও আশপাশ জেলায় এলাকায় ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকা- করে আসছে।
তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয়ভীতি, হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে থাকে। এ ব্যপারে র্যাহব বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
টাঙ্গাইলটাইমস
Leave টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেফতার to:
Read more #dlive posts
Best Posts From Tripto
We have not curated any of tripto's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Tripto
- জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো ভাষা শহীদদের
- বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমী’র বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
- টাঙ্গাইলের বাসাইলের কলিয়ায় নীতিমালা ভঙ্গ করে নির্মাণ করা হচ্ছে ইটভাটা
- ঘাটাইলে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা
- গোপালপুরে ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
- টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেফতার
- টাঙ্গাইল বার সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি
- মসজিদে নামাজের উপকারিতা
- ধুলায় ধূসর বাসাইল-টাঙ্গাইল সড়ক !
- কালিহাতীতে জমি অধিগ্রহণের টাকার দাবীতে স্থানীয়দের বিক্ষোভ