Tripto avatar

ঘাটাইলে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

tripto

Published: 17 Feb 2018 › Updated: 17 Feb 2018ঘাটাইলে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

ঘাটাইলে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

tangailtimes-14-2-18-12_jpg.jpg

মাদকাসক্ত দুই পুত্রের অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে দুই পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা।

টাঙ্গাইলের ঘাটাইলে শাওন (২৪) ও স্বপন (২০) নামে এই দুই পুত্রের বাবা মহর আলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত ১০টায় পৌরসভার খরাবর এলাকার বাসা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ কারাদন্ড প্রদান করেন।

মাদকাসক্ত দুই পুত্রের বাবা মহর আলী বলেন, আমার দু’ছেলেও মাদকাসক্ত। তাদেরকে নেশা থেকে ফিরিয়ে আনতে বহু চেষ্টা করেছি। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করিয়েছি, কিন্তু এপথ থেকে ফিরাতে পারিনি।

মঙ্গলবার রাতে দুইবার টাকা দেয়ার পরও আবার টাকা চাইলে আমি মানা করি তখন দুজনেই আমাকে মারতে উদ্যত হয় । পরে আমি নিজে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সে আরো জানায় নেশার জন্য টাকা না দিলেই আমার উপর নির্যাতন নেমে আসত । ৫/৬ মাস আগেও বড়ছেলে শাওনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মসের দন্ড দেয়া হিেছল। জামিন পেয়ে বাড়িতে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেছে সে। ছেলেদের ভয়ে আমাকে দোকানেই রাত যাপন করতে হয়।

টাঙ্গাইলটাইমস

Leave ঘাটাইলে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা to:

Written by

Read more #dlive posts


Best Posts From Tripto

We have not curated any of tripto's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Tripto