sheuly avatar

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে?

sheuly

Published: 18 Jun 2018 › Updated: 18 Jun 2018মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে?

মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে?

তাকে বলা হয় সুন্দরী নায়িকা। অভিনয় দেখেই তাকে হৃদয় দিয়ে ফেলেছেন কত অনুরাগী। যার কথা বলা হচ্ছে, তিনি হলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষটির কথা জানিয়েছেন তিনি।

মিমি ফেসবুকে নিজের জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষের ছবি শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন তার মনের কথা।

মিমির সেই মনের কথার মধ্যে কোনো গসিপ খুঁজে পাওয়া যাবে না। কারণ মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ হচ্ছেন তার বাবা। আজ ফাদার্স ডে। একটি বিশেষ দিন।

বাবা দিবস উপলক্ষেই এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী মিমি। ছবির ক্যাপশনে মিমি লেখেন, ‘আমার সাপোর্ট পিলার। আমার শক্তি। আমার জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ। হ্যাপি ফাদার্স ডে পাপা।’

জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন মিমি। নিজের চেষ্টায় জিতে নিয়েছেন দর্শক হৃদয়। আর এই কাজে তিনি সবসময় পাশে পেয়েছেন বাবা এবং মাকে।

Leave মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে? to:

Written by

Read more #news posts


Best Posts From sheuly

We have not curated any of sheuly's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From sheuly