ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
জিতলেই ফাইনাল–এমন সমীকরণকে সামনে রেখেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেই সমীকরণকে সত্যি করে ইতিহাস গড়লেন সালমা-রুমানারা। প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরকার্ডে ১৩০ রানের বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তবে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে দাপট দেখান বাংলাদেশি বোলাররা। ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশ পায় ৭০ রানের বড় জয়।
স্বাগতিকদের বিপক্ষে এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারতীয় নারী ক্রিকেট দল।
১০ জুন ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
নারী এশিয়া কাপে খেলার উদ্দেশে দেশ ছাড়ার আগে অন্তত ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। যদিও বাংলাদেশের এশিয়া কাপ শুরু হয়েছিল শ্রীলংকার বিপক্ষে বিব্রতকর এক হার দিয়ে।
Leave ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ to:
Read more #news posts
Best Posts From sheuly
We have not curated any of sheuly's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From sheuly
- জন্মদিনে স্বামীকে চমকে দিলেন মাহিয়া মাহি
- ধরা পড়ল নুসরাতের প্লাস্টিক সার্জারি
- এক নজরে নেইমারের মডেল প্রেমিকা
- ভাইরাল হতেই নিজের ছবি মুছে দিলেন সুহানা
- মিমির জীবনের সবচেয়ে সুদর্শন পুরুষ কে?
- কোটি টাকা আত্মসাতের মামলায় নায়িকা সাদিয়া গ্রেফতার
- বিয়ের পর যে দারুণ পরিবর্তন আসে মানুষের মাঝে
- ট্রাম্প-কিমের দুপুরের খাবারে যা যা থাকছে
- ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- সেপ্টেম্বরের মধ্যেই ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন: অর্থমন্ত্রী