sheuly avatar

এক নজরে নেইমারের মডেল প্রেমিকা

sheuly

Published: 27 Jun 2018 › Updated: 27 Jun 2018এক নজরে নেইমারের মডেল প্রেমিকা

এক নজরে নেইমারের মডেল প্রেমিকা

ফুটবল খেলায় বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ ব্রাজিল। সেই ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় ফুটবল তারকার প্রেমিকা হওয়ার সুবাদে তিনিও অগণিত ভক্তের চোখের মণি এখন। বলছি নেইমারের প্রেমিকা ব্রুনা মারকুইজিনের কথা। ব্রাজিলের বেশ আলোচিত ও জনপ্রিয় মডেল তিনি। ২২ বছর বয়সী এ মডেলের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৮.৮ মিলিয়ন।

মাত্র ৫ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন নেইমারের প্রিয়তমা প্রেমিকা। ২০০৩ সালে যখন তার বয়স ছিল মাত্র ১০ বছর তখন তিনি ব্রাজিলের সেরা শিশু শিল্পীর পুরস্কারও পেয়েছিলেন। ব্রাজিলের বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠান, মডেলিংসহ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ওমেন ইন লাভ’ ও ‘অ্যামেরিকা অ্যান্ড স্নেক অ্যান্ড লাভ’।

২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ব্রুনা। ২০১৪ সালে তাদের এ মধুর প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। যদিও সেই ফাটল ধরা প্রেম জোড়াও লেগে যায়।

২০১৬ সালে অলিম্পিকে স্বর্ণ পদক জিতে ব্রাজিল। তখন গ্যালারিতে বসেই প্রেমিক নেইমারের খেলা দেখতে দেখা যান ব্রুনা। এরপরের বছর আবারও তাদের এ প্রেম ছাড়াছাড়ির দিকে মোড় নিতে শুরু করে। ২০১৭ সালে ব্রুনা মারকুইজিনের সঙ্গে প্রেমের সম্পর্কে সমাপ্ত ঘটান নেইমার।

Leave এক নজরে নেইমারের মডেল প্রেমিকা to:

Written by

Read more #football posts


Best Posts From sheuly

We have not curated any of sheuly's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From sheuly