Jalal avatar

বৃষ্টির বড় দরকার

jalal-uddin

Published: 06 Nov 2018 › Updated: 06 Nov 2018বৃষ্টির বড় দরকার

বৃষ্টির বড় দরকার

এখন বৃষ্টির বড় দরকার
বৃষ্টির অভাবে আমার
হৃদয় মরুভূমি, হাহাকার।

হৃদ-মন্দিরে বড় হাহাকার
বৃক্ষরাজিও কাঁদে বারবার,
এখন বৃষ্টির বড় দরকার।

28 Aug 2008.JPG

বৃষ্টিতে সিক্ত হবে
হৃদয়-কানন, পত্র-পল্লবে;
হাসিবে হৃদয় প্রেমানন্দে।

বৃষ্টির প্রতিটি ফোঁটায়
সর্ব অবিচার, অন্যায়;
মুছে যাবে তব করুণায়।

সেই বৃষ্টির বড় প্রয়োজন
তোমাকে পাবার আয়োজন,
তব করুণায় সিক্ত প্রিয়জন।

তুমি চির প্রেমময়, স্নেহময়
আমি তো চির অসহায়;
তব চরণে দাও আশ্রয় আমায়।

হৃদয় কাবায় বসো আমার
পুষপ-কানন সাজাও আবার,
এখন বৃষ্টির বড় দরকার।
----------০০০---------

Leave বৃষ্টির বড় দরকার to:

Written by

Read more #heart posts


Best Posts From Jalal

We have not curated any of jalal-uddin's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Jalal