Jalal avatar

আত্মার ব্যাধি

jalal-uddin

Published: 20 Nov 2018 › Updated: 20 Nov 2018আত্মার ব্যাধি

আত্মার ব্যাধি

দেহের যেমন অসুখ আছে
জ্বর, আমাশয়, মাথা ব্যথা;
আত্মা তোমার বীমার বিহীন
এমন কথা শুনছো কোথা?

কাম, ক্রোধ, লোভ, মোহ,
মদ আর মাৎসর্য;
আত্মার এ ব্যাধি তোমার
মানব জীবন করে ধ্বংস!

দেহের দরকার সেবা-যত্ন
আত্মারও তো তাই,
সুস্থ আত্মা না হলে
নাদুশ-নুদুশ দেহের মূল্য নাই।

বীমারগ্রস্থ আত্মাই কেবল
স্বেচ্ছাচারী হয়,
সন্ত্রাসী আর খুন-খারাবী
সবই তারি মূলে রয়!

শান্তির নীড় গড়তে হলে
আত্মা শুদ্ধ করো,
আত্মার ডাক্তার অলি-আল্লাহ
তাঁহার চরণ ধরো।
----------০০০---------

Leave আত্মার ব্যাধি to:

Written by

Read more #disease posts


Best Posts From Jalal

We have not curated any of jalal-uddin's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Jalal