Jalal avatar

আমার চরিত্র

jalal-uddin

Published: 14 Nov 2018 › Updated: 14 Nov 2018আমার চরিত্র

আমার চরিত্র

-মো: জালাল উদ্দিন
দেবিদ্বার, কুমিল্লা
১৩/১১/২০১৮
--------------

নিষেধ করো যাহা তুমি
আমি তাহাই করি,
করতে বলো যাহা তুমি
আমি তাহার দূরে চলি।

20180730_131818.jpg

দোষ-ত্রুটি দুর করিতে
বলো অহরহ,
পণ করি যে করবো না আর
তবুও করি শতবার;
দয়াল তুমি দয়া করো
আমার যে আর নেই কেহ!

উল্টো রথে যাত্রা আমার
তুমি কেন নির্বিকার?
দিবানিশি টানে ছয়জন
দেখি ঘোর অন্ধকার!

এই চরিত্র নিয়ে আমি
পার পাব কি ওগো স্বামী?
তোমার গুণে করলে গুণী
লোকসান কি হবে শুনি?

নাম ধরিয়া তোমার আমি
যদি ডুবে মরি,
কলংক কি আমার হবে
ওগো পাড়ের কান্ডারী!
----------০০০---------

Leave আমার চরিত্র to:

Written by

Read more #my posts


Best Posts From Jalal

We have not curated any of jalal-uddin's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Jalal