farhananipa avatar

আত্মসমালোচনা

farhananipa

Published: 05 Sept 2018 › Updated: 05 Sept 2018আত্মসমালোচনা

আত্মসমালোচনা

পৃথিবীতে মানুষের দোষ ধরা কিছু মানুষের একটি অভ্যাস গত স্বভাব । তারা সর্বদা তার আসপাশের মানুষ গুলোর দোষ খুজে বেড়ায়। যদিও এই সকল মানুষদের সংখ্যা এতো বেশি না । কিন্তু তাদের ভিতর যে দোষ গুলো রয়েছে সেটা তাদের নজরে আসে না। সেই সকল মানুষকে কিন্তু অন্যরা ভালো চোখে দেখেনা । মানুষের এই নিজের দোষ নিজে ধরার নামই হল আত্মসমালচনা । আত্মসমালচনা করা মানুষের একটা গুণ ও বটে । যারা নিজের দোষ গুলো ধরতে পারে তারা নিজেকে সংশোধনও করতে পারে । কিন্তু যারা নিজের দোষ না ধরে অন্যের দোষ খুঁজে বেড়ায় তারা নিজের দোষ গুলো শুধরাতে পারে না । এই জন্য নিজের দোষ গুলো নিজেই কিছু সময় নিয়ে বের করা এবং সংশোধন করা বুদ্ধিমানের কাজ।

image source : https://www.huffingtonpost.com/michelle-mcquaid/self-criticism-or-self-compassion-which-works-best_b_9775340.html

কোন কাজ সঠিক হয়েছে ,কোন কাজ বেঠিক হয়েছে তা নিজের দ্বারা পরীক্ষা করুন । তাতে নিজের কাছে অন্ততপক্ষে আপনি নির্দোষ থাকবেন । নিজেকে নিরাপরাধি বলে আপনিও প্রশান্তিতে থাকবেন । অন্যের দারাও সেগুলো আপনাকে শুনতে হবে না।প্রতিদিন নিজের কাজগুলো নিয়ে আত্মসমালচনা করুন । দেখুন আজ আপনি কি কি কাজ করেছেন সঠিক ভাবে । কোন কাজ আপনার করা উচিৎ ছিল কিন্তু করতে পারেননি । কোন কাজের দ্বারা আপনি অন্যকে কষ্ট দিয়েছেন । আজকে কি কোন ভালকাজ করেছেন । যার দ্বারা অন্য কেও উপকৃত হয়েছে। এভাবে ভাবতে থাকুন প্রতিদিন । দেখবেন একদিন আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন ।

দেখবেন আপনার দ্বারা একসময় আপনার আশপাশের মানুষ গুলো উপকৃত হচ্ছে । আপনি সময় কে কাজে লাগাতে পারছেন । এভাবে আপনি নিজেকে দিন দিন আপনার পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য করে তুলেছেন । আপনার দ্বারা দেশ , জাতি পরিবারের সকল সদস্য উপকৃত হবে। সুন্দর হোক আপনার পথচলা ।ভালথাকুন সুস্থ্য থাকুন সেই কামনায়।

Leave আত্মসমালোচনা to:

Written by

Read more #life posts


Best Posts From farhananipa

We have not curated any of farhananipa's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From farhananipa