সন্ধ্যার আবছা আলোয় কিছু ছবি
বিকাল হল সন্ধ্যা গড়িয়ে এলো ,সাথে আলো কমতে লাগলো হইত আজ ঘুরতে বেরহতে একটু দেরি । কিন্তু ছবি তোলা কি বন্ধ থাকবে ? মোটেও না । সন্ধ্যার আবছা আলোতে কিছু ছবি তুলে ফেললাম । যদিও ছবিগুলো এতো স্পষ্ট আসেনি তবুও প্রকৃতির সৌন্দর্জ সবসময় নজর কাড়ে সবার । ক্যাম্পাসের সুন্দর গাছগুলোতে ফুটে আছে অনেক রকম ফুল ।কিছু গাছে রঙ বেরং এর পাতা ,কিছু গাছের উপর বসে থাকা পাখি আপনাকে আমাকে মুগ্ধ করে সবসময়। প্রতিদিন বিকাল আসে আর আমি প্রকৃতি রূপ দেখার অপেক্ষায় থাকি । প্রকৃতি আমাকে সব সময় ভাবাই , ভালবাসতে শেখায় । প্রকৃতি বড়োয় সুন্দর । সুন্দরের লীলাভূমি।
আসলে এই প্রকৃতির সৌন্দর্জ সব জাইগাতেই অবলোকন করা যাই। কারন বাংলাদেশের প্রতিটি প্রান্তরে অজস্র প্রকৃতির সৌন্দর্জ লুকিয়ে আছে । শুধু তা অবলোকন করার মত মন থাকতে হয়। সেগুলো উপভোগ করার মত থাকতে হয় চোখ । যে চোখগুলো নয়াভিরাম দৃশ্য গুলো মিস করে না। অথচ আজকাল আমরা হরহামেশায় গাছ পালা কেটে উজার করে দিই । মনে রাখতে হবে একটি সুন্দর পরিবেশ আমার , আপনার সবার কাম্য। গাছ আমাদের সবার প্রিয় বন্ধু । যারা সব সময় আমাদের আগলে রাখে। তাইতো গাছ বাচান মানে প্রান বাঁচানো।
আমাদের উচিৎ আমাদের বাড়ির আশপাশে একটি করে গাছ লাগানো । তাহলে বাড়ি থেকেই আমরা গাছের সৌন্দর্জ গুলো অবলোকন করতে পারি । ফল গাছ লাগালে ফল খেতে পারি । গাছের ছায়া আমাদের শীতল করে তোলে ।আমাদের বাড়ির আশপাশে সুন্দর পরিবেশের সৃষ্টি করে । আজ এ পর্যন্তই ।
Leave সন্ধ্যার আবছা আলোয় কিছু ছবি to:
Read more #photography posts
Best Posts From farhananipa
We have not curated any of farhananipa's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.