জীবনকে ভালো ভাবে সাজাতে হলে দরকার সঠিক পরিকল্পনা
কথায় বলে লক্ষ্যহীন জীবন মাঝি বিহীন নৌকার মত । কাজেই জীবনে কিছু করতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে । আর সঠিক পরিকল্পনা ছাড়া কখনও গন্তব্যে পৌঁছান সম্ভব নয় ।লক্ষ্য নির্ধারণের পর আপনার কাজ হবে একটি পরিকল্পনা নির্ধারণ করা । পরিকল্পনায় সময় একটি বড় ফ্যাক্টর কাজেই পরিকল্পনার প্রতিটি ধাপে সময় নির্ধারণ করা জরুরি । এর পর উচিৎ হবে বিকল্প পথ সম্পর্কে জানা। যদি কোন ধাপে আপনি অতিক্রম করতে না পারেন সেক্ষেত্রে সকল সম্ভাব্য উপায়ে চেষ্টা করে যেতে হবে ।এ জন্য বিকল্প পথ গুলো জানা থাকতে হবে ।
image source : http://entrepreneurinsight.com.my/10-harsh-lessons-to-the-road-of-success/
পরিকল্পনার সুরুতে সম্ভাব্য সমেস্যা গুলো জানার চেষ্টা করতে হবে এবং সেই সমেস্যায় যাতে না পড়তে হয় সে জন্য সতর্ক থাকতে হবে । এক্ষেত্রে সফল ব্যক্তিদের পথ অনুসরণ করা যেতে পারে । তবেঁ নিজের অক্ষমতার কথা বিবেচনা করেই কেবল অন্যের পথ অনুসরণ করা যেতে পারে । কিন্তু নিজের সৃজনশীলতাকে কখনও খাটো করে দেখা চলবে না। শিবখেরা বলেছেন , ''বিজয়িরা ভিন্ন কোন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে "। কাজেই আমাদের কাজে সৃজনশীলতা থাকতে হবে।
image source : https://yourstory.com/2017/06/hustle-way-to-success/
জীবনে যারা সফল হয়েছেন তারা ছিলেন কঠোর পরিশ্রমী। পরিশ্রম ছাড়া কোন কাজে সফল হওয়া যায় না। আসলে পরিশ্রমই সফলতার চাবিকাটি। টমাস আলভা এডিসন ছিলেন একজন মহামানব । তিনি এতো যন্ত্র আবিষ্কার করেছেন যে তাকে যন্ত্র মানব বলা হয়। তিনি বাল্ব আবিস্কারের সময় ১০০০ বার ব্যর্থ হওয়ার পর সফল হন । কাজেই চেষ্টার মাঝেই লুকিয়ে আছে সফলতা। এভাবে দেখা যায় যে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম ছাড়া সফলতা আশা করা যায় না । সঠিক পরিকল্পনা গ্রহন করে কাজ করলে সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ।।
Leave জীবনকে ভালো ভাবে সাজাতে হলে দরকার সঠিক পরিকল্পনা to:
Read more #life posts
Best Posts From farhananipa
We have not curated any of farhananipa's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.