জামালপুর জামে মসজিদ সৌন্দর্য্যের এক অনন্য নিদর্শন
জামালপুর জামে মসজিদ
জামালপুর জামে মসজিদ বা জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ নামে পরিচিত । এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ।
অবস্থান
ঠাকুরগাঁও জেলা শহর থেকে পীরগঞ্জ থানায় যাওয়ার পথে বিমান বন্দর পেরিয়ে শিবগঞ্জহাট । সেখান থেকে তিন কিলোমিটার পশ্চিমে জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ ।
বিবরণ
মসজিদ অঙ্গনে প্রবেশমুখে বেশ বড় সুন্দর একটি তোরণ রয়েছে । মসজিদের উপরে বড় আকৃতির তিনটি গম্বুজ রয়েছে । গম্বুজের শীর্ষদেশ কাচ পাথরের কারুকাজ করা আছে । এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলোর নকশা । মসজিদের ছাদে মোট আটাশটি মিনার আছে । একেকটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং প্রতিটিতে নানান ধরনের নকশা করা রয়েছে । এত মিনার কোন মসজিদে দেখতে পাওয়া বিরল ব্যাপার । মসজিদটি চারটি অংশে ভাগ করা । সে অংশগুলো হলো মূল কক্ষ, মূল কক্ষের সঙ্গে ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা এবং ছাদবিহীন বারান্দাটি অর্ধ প্রাচীরে বেষ্টিত হয়ে পূর্বাংশে মাঝখানে চার থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা । খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানান নকশা রয়েছে ।
ইতিহাস
কথিত আছে যে, তাজপুর পরগনার জমিদারবাড়ি থেকে রওশন আলী নামক এক ব্যক্তি এ অঞ্চলে আসেন এবং তাঁরই কোন বংশধর পরবর্তীতে এখানে জমিদারী পান । ১৮৬২ সালে এই জমিদারবাড়ির ভিত্তি স্থাপন করেন । বাড়িটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ১৮৬৭ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ।
Leave জামালপুর জামে মসজিদ সৌন্দর্য্যের এক অনন্য নিদর্শন to:
Read more #busy posts
Best Posts From Md Shahjahan Ali
We have not curated any of shah95's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Md Shahjahan Ali
- অস্ট্রেলিয়ার ৩-২ ব্যবধানে সিরিজ জয়
- দ্বিতীয় টেস্টেও পরাজয় বরণ করল বাংলাদেশ
- India beat Australia by 8 runs in 2nd ODI match at Nagpur
- মিয়াবাড়ি মসজিদ বরিশাল
- India beat Australia by six wickets in the first Paytm ODI series
- খেরুয়া মসজিদ, বগুড়া
- সুরা মসজিদ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস
- অরুণ ধাপ চকজুনিদের সবচেয়ে বড় ঢিবি
- জামালপুর জামে মসজিদ সৌন্দর্য্যের এক অনন্য নিদর্শন
- ঢোলহাট মন্দির রংপুর বিভাগের একটি প্রাচীন স্থাপনা