সুরা মসজিদ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস
সুরা মসজিদ
সুরা মসজিদ সুরম্য মসজিদ বা শুজা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ । এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা । এই মসজিদে গ্রানাইটসহ নানা মূল্যবান পাথরের অস্তিত্ব পাওয়া যায় ।
অবস্থান
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে ১০ কিঃ মিঃ পশ্চিমে ও ঘোড়াঘাট - হিলি পাকা সড়কে লাগানো প্রাচীন জলাশয় এর পরেই এই মসজিদটি অবস্থিত ।
সংক্ষিপ্ত বিবরণ
মসজিদটি পূর্ব - পশ্চিমে লম্বা । এর বাইরের মাপ ১২.১২ মি. x ৭.৮৭ মি. এবং প্রধান কক্ষের ভিতরের আয়তন ৪.৮৪ মি. x ৪.৮৪ মি । মসজিদের প্রধান কামরায় চারকোণে এবং বারান্দায় দুইকোণে বাহিরের দিকে একটি করে মিনার আছে । এগুলো কালো পাথরের তৈরি । প্রধান কামরায় ও বারান্দায় পূর্ব দেয়ালে তিনটি করে প্রবেশ দ্বার আছে । প্রধান কক্ষের উপরে একটি গম্বুজ আছে, বারান্দার উপরে তিনটি ছোট গম্বুজ আছে ।
কারুকাজ
ভিতরে পশ্চিম দেয়ালে মিহরাবগুলোতে উন্নতমানের কারুকাজ করা আছে । মসজিদে ইটের সঙ্গে
পাথরের ব্যবহার, দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি তা চোখে পড়ার মতো । এছাড়া প্রত্যেক দরজার নিচে চৌকাঠ পাথরের তৈরি । পূর্বে মসজিদে প্রবেশের সিঁড়ি আছে । এখানকার কালো ও বেলে পাথর বাঙলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয় । ধারণা করা হয় এখানকার এই প্রাচীনকীর্তির ধ্বংসাবশেষ গুপ্ত যুগের পরে নয় তারও আগে ।
Leave সুরা মসজিদ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস to:
Read more #busy posts
Best Posts From Md Shahjahan Ali
We have not curated any of shah95's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Md Shahjahan Ali
- অস্ট্রেলিয়ার ৩-২ ব্যবধানে সিরিজ জয়
- দ্বিতীয় টেস্টেও পরাজয় বরণ করল বাংলাদেশ
- India beat Australia by 8 runs in 2nd ODI match at Nagpur
- মিয়াবাড়ি মসজিদ বরিশাল
- India beat Australia by six wickets in the first Paytm ODI series
- খেরুয়া মসজিদ, বগুড়া
- সুরা মসজিদ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস
- অরুণ ধাপ চকজুনিদের সবচেয়ে বড় ঢিবি
- জামালপুর জামে মসজিদ সৌন্দর্য্যের এক অনন্য নিদর্শন
- ঢোলহাট মন্দির রংপুর বিভাগের একটি প্রাচীন স্থাপনা