Rumman Shikder avatar

শুধুমাত্র আটা দিয়ে বানান ভীষণ মচমচে দারুণ মজার নাস্তার রেসিপি || Crispy Snacks Recipe.

rummansk

Published: 16 Jul 2024 › Updated: 16 Jul 2024শুধুমাত্র আটা দিয়ে বানান ভীষণ মচমচে দারুণ মজার নাস্তার রেসিপি || Crispy Snacks Recipe.

শুধুমাত্র আটা দিয়ে বানান ভীষণ মচমচে দারুণ মজার নাস্তার রেসিপি || Crispy Snacks Recipe.


আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে।
আজ আমি আপনাদেরকে শুধুমাত্র আটা দিয়ে বানান ভীষণ মচমচে দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

তো চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে মচমচে দারুণ মজার নাস্তা তৈরি করবেন...

উপকরণ -
১.আটা,
২.পেঁয়াজ কুচি,
৩.কাঁচামরিচ কুচি,
৪.ধনিয়া পাতা,
৫.ম্যাগি মসলা,
৬.চিলি ফ্লেক্স,
৭.স্বাদমত লবন,

প্রস্তুত প্রণালী

নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি ,দুইটা কাঁচামরিচ কুচি ,এক টেবিল চামচের মত ধনিয়া পাতা কুচি ,1/4 চা চামচ হলুদের গুঁড়া ,একটা ম্যাগি মসলা ,দিয়ে দিচ্ছি স্বাদমত লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ,আপনারা ঝাল কম পছন্দ করলে এটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আর রেস্টে রাখার কোন প্রয়োজন নেই। এগুলোকে সরাসরি ভেজে নিতে হবে। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি । এবার ব্যাটারের থেকে অল্প অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ।
নাস্তাগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি । আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।

তো তৈরি হয়ে গেল খুব সহজেই শুধুমাত্র আটা দিয়ে খুব মজাদার একটি বিকালের নাস্তা। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ....


▶️ 3Speak

Leave শুধুমাত্র আটা দিয়ে বানান ভীষণ মচমচে দারুণ মজার নাস্তার রেসিপি || Crispy Snacks Recipe. to:

Written by

Read more #food posts


Best Posts From Rumman Shikder

We have not curated any of rummansk's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Rumman Shikder