সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার বিকেলের নাস্তা || Semolina Snacks Recipe.
আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে।
আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
তো চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে সুজি দিয়ে মজার নাস্তা তৈরি করবেন...
উপকরণ -
১.সুজি,
২.ডিমি,
৩.চিনি,
৪.স্বাদমত লবন,
প্রস্তুত প্রণালী...
নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম, হাফ কাপ থেকে একটু কম চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন একটা উইস্কের সাহায্যে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়।
চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এটা তৈরি করতে আমার প্রায় দেড় কাপের মত সুজির প্রয়োজন হয়েছে। এখন এখান থেকে আমি
কিছুটা সুজি নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে একটা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন এই একইভাবে আমি আরো কয়েকটা তৈরি করে নিয়ে চুলায় যাচ্ছি এগুলো ভাজার জন্য। এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে সুজির পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে।
তো তৈরি হয়ে গেল খুব সহজেই সুজি দিয়ে খুব মজাদার একটি বিকালের নাস্তা। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ....
▶️ 3Speak
Leave সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার বিকেলের নাস্তা || Semolina Snacks Recipe. to:
Read more #food posts
Best Posts From Rumman Shikder
We have not curated any of rummansk's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Rumman Shikder
- সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার বিকেলের নাস্তা || Semolina Snacks Recipe.
- শুধুমাত্র আটা দিয়ে বানান ভীষণ মচমচে দারুণ মজার নাস্তার রেসিপি || Crispy Snacks Recipe.
- ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি || Crispy Egg French Fries Recipe.
- খেজুরের মিল্কশেক || Dates Milkshake Recipe.
- বার্মিজ বাদাম তৈরির রেসিপি || Easy Peanut Recipe.
- ভাইরাল ডিম রেসিপি || Viral Egg Masala || Egg Masala-Surprising Egg Recipe.
- জিভে জল আনা লোভনীয় তেতুল মাখা রেসিপি || Spicy Tamarind Recipe.
- গুড়া দুধের পারফেক্ট দুধ চা রেসিপি || Milk Tea Recipe.
- কলা দুধের শরবত || Banana Milkshake Recipe.
- আলুর বার্গার রেসিপি || Tasty Potato Burger Recipe.
- পালস মজিতো রেসিপি || Pulse Mojito Recipe.
- পাকা কাঁঠালের মিল্কশেক রেসিপি || How To Make Milkshake From Jackfruit.
- ফ্রুটো পুডিং রেসিপি || Frooto Pudding Recipe.
- সুজি দিয়ে তৈরি মতিচুর লাড্ডু রেসিপি || Easy Motichoor Laddu Recipe.
- পাকা আমের প্যান কেক রেসিপি || Mango Pan Cake Recipe.
- হরলিক্স চা রেসিপি || Healthy Horlicks Tea Recipe.
- আলু ও অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি ভীষণ মজার বিকেলের নাস্তা || Easy Breakfast Recipe.
- ভেজিটেবল নাগেটস || Crispy Vegetable Nuggets Recipe.
- আলু পরোটা রেসিপি || Potato Stuffed Flatbread || Breakfast Recipe.
- ঈদ স্পেশাল মজাদার ডেজার্ট || Eid Special Easy Dessert Recipe.