rezanoor avatar

Introduce myself

rezanoor

Published: 20 Aug 2021 › Updated: 20 Aug 2021Introduce myself

Introduce myself

আস-সালামুয়া লাইকুম। আমার নাম মোঃ রেজানুর রহমান শাহ্ রাসেল। সবাই আমাকে রাসেল বলে চিনে। আমার রেজানুর নামের ইংরেজী বানান rezanur এর জায়গায় rezanoor লিখতে বেসি সাচ্ছন্দ্যবোধ করি।

20200405_174802.jpg

পৃথিবীতে এত জায়গা থাকতে আমি কেন এখানে?

আমার প্রিয় বন্ধু মাহাবুব আলম steemitwork@steemitwork
এবং আমার ভালো লাগার কিছু জিনিস ( ভ্রমণ/ খাবার/ জিম/ কফি/ মুভি) আসতে রাজি করিয়েছে তাই আমি এখানে আছি।

steemitwork@steemitwork আমাকে আমার ব্যাবহারিত আইডির নাম nur এর জায়গায় noor লিখতে সাহায্য করেছেন। আমার ব্যাবহারিত নাম ছাড়াও সে আমাকে হাইভ এবং সৎভাবে কাজ করার জন্য যা কিছু জানা দরকার তা আমাকে বলেছে। আমার একজন বন্ধুত্বপূর্ন ইউজার ইন্টারফেস দরকার ছিলো এবং সে আমাকে সব সময় গাইড করেছে। সে আমার একজন উত্তম বন্ধু।

আমি বাংলা, ইংরেজী, হিন্দি, উর্দু ভাষা সম্পর্কে অবগত আছি। আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ তথা সৈয়দপুরের মানুষ, সেই সুবাদে আমরা হিন্দি এবং উর্দু ভাষায় পারদর্সি। কারন এখানকার বেসির ভাগ মানুষ পাকিস্তান এবং ভারতের বিহার রাজ্যে আধিবাসী। রেলওয়েতে চাকরী এবং ব্যাবসার সুবাধে তারা এই দেশে এসেছিলো। এখানে আমরা সবাই মিলেই বাংলাদেশী।

20200203_212853.jpg

আমি পড়ালেখা শেষ করে ব্যাবসা শুরু করেছি
আমাদের পারিবারিক ভাবেই বেস কিছু ব্যাবসা প্রতিষ্ঠান আছে,, আমার সময় সেখানেই কাটে।। ইহা ছাড়াও বন্ধুদের সাথে ঘুরতে, বিশেষ করে মটরসাইকেলে করে ঘুরতে ভালো লাগে, মূলত মটরসাইকেলের তেল পুড়তে আমার অনেক ভালো লাগে।

20210809_170611.jpg

পরিবারের সাথে সময় কাটানো আমার কাছে স্বর্গীয় সুখের মত মনে হয়, কারণ দিন শেষে আপনার পাসে তারাই থাকবে।

received_389086235852041.webp

দিনের শুরু ফজরের নামাজ এবং শেষ ঈসার নামাজ পরেই শেষ করার চেষ্টা করি, আল্লাহ্ সবাইকে তৌফিক দান করুন নামাজ পড়ার।

আমি এখানে কাজ করতে আগ্রহী, এটা অনেক ভালো একটা জায়গা যেখানে আমার বন্ধু মাহাবুব কাজ করতেছে এবং আমাকে আগ্রহী হতে সাহায্য করেছে।

সব শেষে উপরওয়ালার সাহায্য প্রর্থনা করছি
এবং আপনাদের সহযোগিতা কামনা করছি।

Leave Introduce myself to:

Written by

Read more #blog posts


Best Posts From rezanoor

We have not curated any of rezanoor's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From rezanoor