অর্থমন্ত্রী ঠিক করেননি: সিইসি
Source
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ বলে অর্থমন্ত্রী ঠিক করেননি। অর্থমন্ত্রী ভুল বলেছেন।
রাজধানীর রেডিসন হোটেলে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।
অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিইসি সাংবাদিকদের বলেন, নির্বাচনের তারিখ দিয়ে অর্থমন্ত্রী ঠিক করেননি। অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি। অর্থমন্ত্রী ভুল বলেছেন। এ কথা বলা তাঁর ঠিক হয়নি।
অর্থমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘২৭ ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ, এটি নিশ্চিত হলেও তা বলার দায়িত্ব আমাদের না, এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে বিব্রত করা আমাদের কাজ না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশনই বলবে—কবে নির্বাচন হবে। এটি বলার দায়িত্ব সরকার কিংবা সরকারের কোনো মন্ত্রীর নয় কিংবা দলের কোনো নেতার না। তাই আমাদের যার যার এরিয়ার মধ্যে সীমিত থেকে রেসপনসিবল ভূমিকায় থাকলে দেশ, গণতন্ত্র ও সরকারের জন্য ভালো।’
Leave অর্থমন্ত্রী ঠিক করেননি: সিইসি to:
Read more #finance posts
Best Posts From ideasteemit
We have not curated any of ideasteemit's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From ideasteemit
- বিয়ের তারিখ জানালেন রণবীর ও দীপিকা
- বিয়ের তারিখ জানালেন রণবীর ও দীপিকা
- মহেশখালীতে ৪৩ জলদস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- পা কেটে ফেলতে হলো সুমনের...
- পূজার সাজে চুলের সাজ
- গুজব উড়িয়ে দিলেন ডাকোটা
- ভাঁজ করা ট্যাবলেট-স্মার্টফোন হাইব্রিড তৈরি করবে স্যামসাং!
- সুচে মৃত্যু নয়, চাই বৈদ্যুতিক চেয়ার
- বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক-হারিছের যাবজ্জীবন
- এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ল
- ৫০ বছর পর ট্রেন যাবে শিলিগুড়ি
- হাইড্রোজেনে চলছে ট্রেন
- প্রশান্ত মহাসাগরে নতুন তিন মাছের সন্ধান
- বর আসে না আসে না, শেষে বিয়েটাই ভাঙল
- হাস্যকর ভুলে কান্নাভেজা বিদায়
- অর্থমন্ত্রী ঠিক করেননি: সিইসি
- ভারতে সমকামিতা আর অপরাধ নয়
- North Korean military parade grounds fall
- The mysterious huge ship flew in Myanmar
- My heart 2 U