ভাঁজ করা ট্যাবলেট-স্মার্টফোন হাইব্রিড তৈরি করবে স্যামসাং!
Source
বেশ কিছুদিন ধরেই স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন চলছে। এ বছরের শুরুতে স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিজে কোহ বলেছিলেন, নভেম্বর মাস নাগাদ বাজারে আসবে স্যামসাংয়ের ভাঁজ করা ফোন। সেই থেকে নতুন ফোন সম্পর্কে নানা জল্পনাকল্পনা চলছে। এবারে কোহ ওই সম্ভাব্য ফোনটি সম্পর্কে আরও তথ্য দিয়েছেন।
ডিজে কোহ ভাঁজ করা স্মার্টফোনের তথ্য নিশ্চিত করে বলেছেন, এটি হবে অভিনব ডিভাইস। যাতে ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, ব্যবহারকারী স্যামসাংয়ের ভাঁজ করা ডিভাইসটি ট্যাব হিসেবে ব্যবহার করবেন, আবার তা চাইলে ভাঁজ করে স্মার্টফোনের মতো পকেটে রাখতে পারবেন। এটি সহজে বহনযোগ্য ও একাধিক কাজে উপযোগী (মাল্টিটাস্কিং) যন্ত্র হবে।
কুয়ালালামপুরে গ্যালাক্সি এ৯ মডেলে স্মার্টফোন উদ্বোধনের সময় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে সাক্ষাৎকার দিয়েছেন কোহ। তিনি বলেছেন, গ্রাহকের কাছে যখন ভাঁজ করা স্মার্টফোন অর্থবহ হয়ে উঠবে, তখনই কেবল স্যামসাং তা বাজারে ছাড়বে। অর্থাৎ, বাজার প্রস্তুত না থাকলে এ ধরনের ফোন সহজে আনবে না স্যামসাং। এ ছাড়া ব্যবহারকারীর অভিজ্ঞতা মানসম্মত না হলে সে ধরনের পণ্য বাজারে ছাড়া হবে না বলেও মন্তব্য করেছেন কোহ।
স্যামসাংয়ের মোবাইল বিভাগের সিইও বলেছেন, ভাঁজ করা স্মার্টফোন কোনো চটকদার পণ্য হবে না। এটি বাজারে ছাড়ার পর ছয় থেকে নয় মাসে হারিয়ে যাবে, এমন পণ্য নয়। পণ্যটি আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ব্যবহারের জন্য ছাড়া হবে। ফোনটির ডিসপ্লে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি। তবে কোহ বলেছেন, স্মার্টফোনের জন্য বড় মাপের ডিসপ্লে গুরুত্বপূর্ণ। ভাঁজ করা ফোনের ক্ষেত্রে সাড়ে ছয় ইঞ্চি মাপের ওপরে ডিসপ্লে থাকতে পারে।
ভাঁজ করা ফোনের বাজার দ্রুত বাড়বে বলে আশা করছেন স্যামসাংয়ের ওই কর্মকর্তা। ডিজে কোহ বলেছেন, ‘ভাঁজ করা ফোন নিয়ে আমি ইতিবাচক এবং আমাদের এ ধরনের ফোন দরকার।’
Leave ভাঁজ করা ট্যাবলেট-স্মার্টফোন হাইব্রিড তৈরি করবে স্যামসাং! to:
Read more #samsung posts
Best Posts From ideasteemit
We have not curated any of ideasteemit's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From ideasteemit
- বিয়ের তারিখ জানালেন রণবীর ও দীপিকা
- বিয়ের তারিখ জানালেন রণবীর ও দীপিকা
- মহেশখালীতে ৪৩ জলদস্যুর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- পা কেটে ফেলতে হলো সুমনের...
- পূজার সাজে চুলের সাজ
- গুজব উড়িয়ে দিলেন ডাকোটা
- ভাঁজ করা ট্যাবলেট-স্মার্টফোন হাইব্রিড তৈরি করবে স্যামসাং!
- সুচে মৃত্যু নয়, চাই বৈদ্যুতিক চেয়ার
- বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক-হারিছের যাবজ্জীবন
- এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ল
- ৫০ বছর পর ট্রেন যাবে শিলিগুড়ি
- হাইড্রোজেনে চলছে ট্রেন
- প্রশান্ত মহাসাগরে নতুন তিন মাছের সন্ধান
- বর আসে না আসে না, শেষে বিয়েটাই ভাঙল
- হাস্যকর ভুলে কান্নাভেজা বিদায়
- অর্থমন্ত্রী ঠিক করেননি: সিইসি
- ভারতে সমকামিতা আর অপরাধ নয়
- North Korean military parade grounds fall
- The mysterious huge ship flew in Myanmar
- My heart 2 U