Yussuf Abdullah Harun -ইউসুফ আবদুল্লাহ হারুন avatar

নিঃশব্দে ঘুমায় বুকের শহর

yabdullah

Published: 25 Nov 2018 › Updated: 25 Nov 2018নিঃশব্দে ঘুমায় বুকের শহর

নিঃশব্দে ঘুমায় বুকের শহর


ব্যস্ত শহর, নেমে আসে সন্ধ্যা, একে একে জ্বলে উঠে রাস্তার দু'ধারের ল্যাম্পপোস্টের বাতি। ঘরে ফেরা পাখিরা উড়ে চলে লাল নীল শহরের আকাশে। কেউ কেউ শহর ছেড়ে চলে যায়; কেউ ফিরে আসে। শহরের মেকি আলোয় রং মেখে চেনা কেউ হয়ে যায় অচেনা।
ব্যস্ত শহর, অথচ কেউ কেউ ব্যস্ততার মাঝে নিশ্চুপ থাকে। লাল নীল শহরের আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসে। রাত গভীর হয়, শহরে নেমে আসে নীরবতা। অথচ কারো কারো বুকের মাঝে ব্যস্ততায় বুকের শহর হয় কোলাহল মুখর। বুকের শহরের কোলাহল শুনে না লাল নীল শহরের কেউ।
ব্যস্ত শহর, নিঃশব্দে ঘুমায় বুকের শহর।
নিঃশব্দ লাল নীল শহর; কোলাহল মুখর বুকের শহর!

Leave নিঃশব্দে ঘুমায় বুকের শহর to:

Written by

i m i, love for each other & upVote for upVot, Followers for Following

Read more #sleeping posts


Best Posts From Yussuf Abdullah Harun -ইউসুফ আবদুল্লাহ হারুন

We have not curated any of yabdullah's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Yussuf Abdullah Harun -ইউসুফ আবদুল্লাহ হারুন