Abbas Ali avatar

মনোবল / Willpower

writinglovers

Published: 23 Jul 2026 › Updated: 23 Jul 2026মনোবল / Willpower

মনোবল / Willpower

বাংলা সংস্করণ (Bengali Version):

মনোবল

জীবনপথের বৈরী বাঁকে ক্লিষ্ট যখন প্রাণ
নব উদ্যমে সামনে এগুবি, গাহিবি জয়গান।
দুর্দিনেতে দেখবি যখন কেউ পাশে নেই তোর
ভাবনা নাহি সম্মুখে চাহি দেখবি নতুন ভোর।

জীবনটা নয় পুষ্পসজ্জা, রণক্ষেত্র যেন
কী হবে আর কী পেলি না, রাখিস মনে কেন?
শ্রমসাধন আর কর্ম মাঝেই স্রষ্টাকে তোর ডাকিস
চিত্ত তবেই তৃপ্ত রবে যেথায় যেমন থাকিস।

আপন বেশে দেখবি পাশে শত বন্ধুবর
কেউ রবে না সঙ্গে জানিস দুঃসময়ে তোর।
জীবনপথের বৈরী বাঁকে রাখিস মনোবল
চিত্তে রাখিস স্রষ্টা মহান, করবে নাহি ছল।

চলার পথে নিত্য পাবি বাধাবিঘ্ন বেদন
তাই বলে কি থেমে যাবি? করবি শুধুই রোদন?
জীবনযুদ্ধে ক্লেশটা রবেই, দৃপ্ত পণে চলতো
কষ্ট বিনা বিজয়ামাল্য কে পরেছে বলতো?

জীবনরণে দৃঢ় পণে চলবি অবিরত
লড়বি হেসে জয় করিবি বৈরী বাধা যত।
বজ্রসম বিপদবেদন আসলে কভু দ্বারে
মনোবল তোর রাখিবি অটুট, স্মরিবি স্রষ্টারে।

ইংরেজি সংস্করণ (English Version):

Willpower

novelrobinson-temptation-513494_1920.jpg

Image

When life's hostile turns leave your soul distressed,Move forward with renewed vigor, singing victory's song with zest.
In hard times, when you find no one standing by your side,Fret not, look ahead, a new dawn will surely abide.

Life is not a bed of roses, it is like a battlefield instead, Why dwell on what is lost or what lies ahead? Through hard work and actions, call upon your Creator, Your heart will remain content, wherever you are, sooner or later.

In good times, you will see hundreds of friends around, But in your dark hours, none of them will be found. Keep your willpower strong through life’s adverse bend, Have faith in the Almighty, He will not deceive you in the end.

On your path, you will constantly face hurdles and pain, Will you stop for that? Will you only weep in vain? Hardships will remain in life's battle, walk with firm resolve, Tell me, who has ever won victory's crown without problems to solve?

In the battle of life, keep moving with a steadfast stride, Fight with a smile and conquer every obstacle on the side.
Even if thunderous dangers and sorrows knock on your door, Keep your willpower unshaken, and remember your Creator evermore.

The original bengali story was written by me, but the English translation was done with the help of AI

Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.

Leave মনোবল / Willpower to:

Written by

Read more #poetry posts


Best Posts From Abbas Ali

We have not curated any of writinglovers's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Abbas Ali