মন ফেরে না, লেখক: আব্বাস আলী
আজকে নতুন আরেকটি কবিতা নিয়ে এসেছি। আজকে আমার লেখা স্বরচিত কবিতার নাম "মন ফেরে না"। গাঁয়ের পথে কিংবা নদীর ধারে মানুষের অনেক স্মৃতি থাকে, সেই স্মৃতি থেকেই এই কবিতার জন্ম। চাকুরীর পাশাপাশি আমি লিখতে পছন্দ করি, তাই আজকে নিজের লেখা আরেকটি কবিতা শেয়ার করলাম। আমি আরও লিখতে চাই।
গাঁয়ের পথে হেঁটে যাওয়া সেই সুন্দরী বালিকা, কখনো সে কলসি নিয়ে নদীর পানি আনতে যায়। সেই দৃশ্যগুলো দেখে হৃদয়ে টান পড়ে। গ্রামের সেই স্মৃতিগুলো মনে পড়েছিল, তাই এই কবিতাটি লেখা। মূল কবিতাটি শুরু করলাম:
মন ফেরে না
পল্লীবালিকা, পায়ে নূপুর
গাঁয়ের পথে ভরদুপুর।
ফিরছে একা গাইছে গান
ওষ্ঠে হাসির বইছে বান।
কলসি কাঁখে যায় নীড়ে
পেছন পানে চায় ফিরে।
কাজল কালো আঁখির বাণ
হৃদরশিতে পড়ল টান।
হাঁটছে একা নদীর কূল
মেঘবরণ খোলা চুল।
বইছে বায়ু ঈশানকোণ
কোন নেশাতে উড়ছে মন?
বাজল এ কোন প্রণয় সুর
মন হারাল কোন সুদূর?
কোন বাঁশিতে এই লগন
উতল হলো হৃদপবন?
প্রাণেতে প্রাণ বেঁধেছে কেউ
হৃদসাগরে উঠল ঢেউ।
কোন ভাবনা করল ভিড়
মন ফেরে না আপন নীড়।
স্বত্ব: এটি [আব্বাস আলী]-এর স্বরচিত কবিতা। সর্বস্বত্ব সংরক্ষিত।
[ইংরেজি অনুবাদ / English Translation]
Today I have come up with another new poem.The title of my self-written poem today is "My Heart Reluctantly Stays Behind".People hold many memories along the village paths or by the riverbanks, and this poem is born from those very memories.Alongside my job, I love to write, which is why I am sharing another one of my own poems today.I wish to write more in the future.
That beautiful girl walking along the village path, who sometimes goes to fetch water from the river with a pitcher—witnessing those scenes tugs at the heartstrings.This poem was written because those rural memories came flooding back to my mind. Let us begin the main poem:
Mon Fere Na
Polliballika, paye nupur
Gayer pothe bhordupur.
Phirche eka gaiche gan,
Oshthe hasir boiche ban.
Kolshi kakhe jay nire
pechon pane chay phire.
Kajol kalo akhior ban
Hridroshite porlo tan.
Hatche eka nodir kul
Meghboron khola chul.
Boiche bayu ishankon
Kon neshate urche mon?
Bajlo e kon pronoy sur
Mon haralo kon sudur?
Kon bashite ei logon
utol holo hridpobon?
Pranete pran bedheche keu
Hridsagore uthlo dheu.
Kon bhabna korlo bhir
Mon fere na apon nir.
Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.
Leave মন ফেরে না, লেখক: আব্বাস আলী to:
Read more #hive-161155 posts
Best Posts From Abbas Ali
We have not curated any of writinglovers's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.