পারফেক্ট দম্পতি
সুখ শান্তির ডেফিনিশন জানিনা,তবে দিনশেষে এতোটুকু বুঝি তার কোনো আচরণে কোনোদিন নিজেকে ইনফিরর/সুবিধাবঞ্চিত অনুভব করিনি।আলহামদুলিল্লাহ।
কোনোদিন সে এটা বুঝায়নি সে উত্তম আমি অধম। কোনোদিন চুল,দাত,নাক মুখ চোখ,গায়ের রঙ নিয়ে এমন কোনো কথা বলেনি যাতে সেল্ফ কনফিডেন্স তলানিতে চলে যায়। কোনোদিন এটা দাবী করেনি যে তার বউ পটের রানী অথবা শপিং সেন্টারের পুতুল সেজে থাকবে।
সে যে চাকুরী করে,তার যে সামাজিক অবস্থান তাতে সে চাইলেই সেরা থেকে সেরা সুন্দরী বিয়ে করতে পারতো।পারফেক্ট লাইফ পার্টনারের ডেফিনিশন আমি জানিনা,কোনো মানুষ কী আদৌ পারফেক্ট হয় কিনা হতে পারে কিনা তাও আমার জানা নাই।কারন,আমাকে কখনোই কারো জন্য পারফেক্ট হতে কস্ট করতে হয়নি।
কেয়ামতের দিন একজন সাদামনের মানুষের সার্টিফিকেট তাকে দিতে আমার কোনো আপত্তি নেই। পুরুষের প্রভুত্ত আর সৌন্দর্যপ্রীতিকে পায়েদলে সত্যিকার অর্থে ভালোবাসতে জানা একজন অসাধারণ মানুষ সে।
বেশিরভাগ মানুষেরই জীবনের সুখতলি শেষ হয়ে যায় পারফেক্ট লাইফ পার্টনার খুজতে খুজতে। যে মানুষটার সাথে থাকলে আপনার কোনো কমতি অনুভব হয়না,খামতি মনে থাকেনা ভেবে দেখুন অনেক কিছু না থাকার পরেও সেই আপনার পারফেক্ট লাইফ পার্টনার।
আর যার সাথে থাকলে সবসময় মনে হয় আপনি পায়ের নখেরও সমান নন,আপনি কতো খুদ্র তারচেয়ে,যে কথায় কথায়,আচার-আচরণে আপনার অনুভূতিতে সুপ্রিম মাস্টার হয়ে থাকে,সারাক্ষণ আপনি যে তার যোগ্য না,তাকে ডিসার্ভ করেন না বুঝিয়ে দেয় তার সাথে এক বালিশে ঘুমিয়ে জীবন কাটিয়ে দিলেও সে আপনার জন্য পারফেক্ট না।সে জীবনসাথী হলেও একজন ভালো বন্ধু কখনোই না।
Leave পারফেক্ট দম্পতি to:
Read more #bdcommunity posts
Best Posts From Umme Habiba
We have not curated any of ummehabiba's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From Umme Habiba
- সবার জীবনে পাওয়া প্রথম অমূল্য ভালোবাসা
- সৌন্দর্য এর মাপকাঠি
- ১মে , আন্তর্জাতিক শ্রমিক দিবস
- পারফেক্ট দম্পতি
- Mommy brain(why forget everything)
- Monomad Photography Challenge: My first entry April 30
- When you see the moon, it looks like a tripod; That means stability. It takes material deviation. It takes silence.
- বউ শাশুড়ি: পর্ব ১
- The enormity of the moon is also among the people, the moon comes back again and again in one life… just like the people, whether they like it or not, once they leave, they come back again.
- Delicious vanilla cake