K.M.TARIQUL avatar

বৃদ্ধাশ্রম থেকে একজন মায়ের লেখা পত্র।সবার কাছে অনুরোধ বিষয়টা পড়বেন অার শেয়ার করবেন।

tariqul95

Published: 08 Aug 2018 › Updated: 08 Aug 2018বৃদ্ধাশ্রম থেকে একজন মায়ের লেখা পত্র।সবার কাছে অনুরোধ বিষয়টা পড়বেন অার শেয়ার করবেন।

বৃদ্ধাশ্রম থেকে একজন মায়ের লেখা পত্র।সবার কাছে অনুরোধ বিষয়টা পড়বেন অার শেয়ার করবেন।

আমার আদর ও ভালোবাসা নিও। অনেক দিন তোমাকে দেখি না, আমার খুব কষ্ট হয়। কান্নায় আমার বুক ভেঙে যায়। আমার জন্য তোমার কী অনুভূতি আমি জানি না। তবে ছোটবেলায় তুমি আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আমি যদি কখনও তোমার চোখের আড়াল হতাম মা মা বলে চিৎকার করতে।মাকে ছাড়া কারও কোলে তুমি যেতে না। সাত বছর বয়সে তুমি নারকেল গাছ থেকে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলে। তোমার বাবা ভ্যান গাড়ি বিক্রি করে তোমার চিকিৎসা করিয়েছেন। তখন তিন দিন, তিন রাত তোমার পাশে না ঘুমিয়ে, না খেয়ে, গোসল না করে কাটিয়েছিলাম। এগুলো তোমার মনে থাকার কথা নয়। তুমি একমুহূর্ত আমাকে না দেখে থাকতে পারতে না।বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বিয়ের গয়না বিক্রি করে তোমার পড়ার খরচ জুগিয়েছি। হাঁটুর ব্যথাটা তোমার মাঝে মধ্যেই হতো। বাবা... এখনও কি তোমার সেই ব্যথাটা আছে? রাতের বেলায় তোমার মাথায় হাত না বুলিয়ে দিলে তুমি ঘুমাতে না। এখন তোমার কেমন ঘুম হয়? আমার কথা কি তোমার একবারও মনে হয় না? তুমি দুধ না খেয়ে ঘুমাতে না।তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার কপালে যা লেখা আছে হবে। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। আমি খুব ভালো আছি। কেবল তোমার চাঁদ মুখখানি দেখতে আমার খুব মন চায়। তুমি ঠিকমতো খাওয়া- দাওয়া করবে। তোমার বোন....তার খবরাখবর নিও। আমার কথা জিজ্ঞেস করলে বলো আমি ভালো আছি। আমি দোয়া করি, তোমাকেযেন আমার মতো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়।কোনো এক জ্যোস্না ভরা রাতে আকাশ পানে তাকিয়ে জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একটু ভেবে নিও। বিবেকের কাছে উত্তর পেয়ে যাবে। তোমার কাছে আমার শেষ একটা ইচ্ছা আছে। আমি আশা করি তুমি আমার শেষ ইচ্ছাটা রাখবে। আমি মারাগেলে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আমাকে তোমার বাবার কবরের পাশে কবর দিও।এজন্য তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না। তোমার বাবা বিয়ের সময় যে নাকফুলটা দিয়েছিল সেটা আমার কাপড়ের আঁচলে বেঁধে রেখেছি। নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনে নিও। তোমার ছোটবেলার একটি ছবি আমার কাছে রেখে দিয়েছি। ছবিটা দেখে দেখে মনে মনে ভাবি এটাই কি আমার সেই খোকা! যদি কারো মাকে বৃদ্ধাশ্রম রেখে থাকেন তাহলে অাজকেই অাপনি মাকে বাড়িতে ফিরিয়ে অানবেন।

Leave বৃদ্ধাশ্রম থেকে একজন মায়ের লেখা পত্র।সবার কাছে অনুরোধ বিষয়টা পড়বেন অার শেয়ার করবেন। to:

Written by

Content Writer & Graphic Designer

Read more #esteem posts


Best Posts From K.M.TARIQUL

We have not curated any of tariqul95's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From K.M.TARIQUL