tarinaa avatar

পোয়া পিঠা 🫓✨🥟

tarinaa

Published: 22 Jan 2026 › Updated: 22 Jan 2026পোয়া পিঠা 🫓✨🥟

পোয়া পিঠা 🫓✨🥟

Picsart_26-01-20_18-43-22-192.jpg
আসসালামু আলাইকুম 🌸

কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শীতের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি — খেজুরের গুড়ের পোয়া পিঠা 😋
Picsart_26-01-20_17-57-31-794.jpg

শীত মানেই পিঠাপুলির উৎসব। গ্রাম হোক বা শহর, এই সময়টাতে পিঠার ঘ্রাণে মুখর থাকে চারপাশ। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠার পাশাপাশি পোয়া পিঠাও সবার কাছে খুব প্রিয়। বিশেষ করে খেজুরের গুড় দিয়ে বানানো পোয়া পিঠার স্বাদ হয় অসাধারণ।

আমার সবচেয়ে পছন্দের পিঠা হলো এই পোয়া পিঠা। এটি বানানো খুব সহজ, ঝামেলাও কম এবং অল্প সময়েই তৈরি করা যায়। চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে খুব সহজে ঘরেই বানাতে পারবেন মজাদার পোয়া পিঠা।

Picsart_26-01-20_17-58-20-503.jpg

🫓 পোয়া পিঠার উপকরণ

১. ভিজা চালের গুঁড়া – ২ কাপ

২. নারিকেল কুরানো – ১ কাপ

৩. চিনি – আধা কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে)

৪. খেজুরের গুড় – ১ কাপ

৫. লবণ – আধা চা চামচ

৬. পানি – পরিমাণ মতো

৭. তেল – ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ


Picsart_26-01-20_17-45-41-534.jpg

🫓 পিঠার ডো তৈরির প্রস্তুতি

ধাপ–১: খেজুরের গুড় গলানো

একটি ছোট পাত্রে খেজুরের গুড় নিয়েছিলাম তারপর অল্প আঁচে বসিয়ে গুড় গলিয়ে নিয়ছি। চামচ দিয়ে নাড়তে নাড়তে গলিয়ে নিয়েছিলাম ভালোভাবে যেন কোনো দানা না থাকে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি।

Picsart_26-01-20_17-49-33-980.jpg

ধাপ–২: ডো তৈরি

একটি বড় পাত্রে চালের গুঁড়া, লবণ, নারিকেল কুরানো, চিনি ও গলানো খেজুরের গুড় একসাথে নিয়েছি।

এখন অল্প অল্প করে পানি দিয়ে হাতে মেখে নিন। ডোটা বেশি পাতলা না, আবার বেশি শক্তও না হবে। ঢেকে ১০–১৫ মিনিট রেস্ট দিন। রেস্ট দেওয়ার পর আবার সামান্য পানি দিয়ে মেখে নিলে ডো আরও সুন্দর হবে।

Picsart_26-01-20_17-54-56-171.jpg


ধাপ–৩: তেল গরম করা

চুলায় একটি কড়াই বসিয়ে মাঝারি আঁচে গরম করে নিয়েছিলাম ভালভাবে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং ভালোভাবে গরম হতে করে নিয়েছিলাম তেল।


Picsart_26-01-20_17-56-07-427.jpg

ধাপ–৪: পোয়া পিঠা ভাজা

একটি কাপ বা খুন্তি দিয়ে ডো নিয়ে গরম তেলে ঢেলে, কিছুক্ষণ পর যখন দেখলাম পিঠা ফুলে উঠেছে এবং তেলের উপরে ভেসে উঠছে। এপাশ-ওপাশ করে মাঝারি আঁচে ভাজতে হয়েছে যতক্ষণ না পিঠা সোনালি রঙের হয়।

ভাজা হয়ে গেলে তুলে কিচেন টিস্যুতে রেখেছিলাম যেন অতিরিক্ত তেল ঝরে যায়।


🍽 পরিবেশন

Picsart_26-01-20_17-57-31-794.jpg

গরম গরম পোয়া পিঠা চা বা দুধের সাথে পরিবেশন করুন।

শীতের বিকেলে পরিবার ও প্রিয়জনদের সাথে বসে এই পিঠা খাওয়ার মজাই আলাদা 😍

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ খুব মজাদার হবে।

সবাই ভালো থাকবেন। ধন্যবাদ 💖

Leave পোয়া পিঠা 🫓✨🥟 to:

Written by

Read more #hive-190212 posts


Best Posts From tarinaa

We have not curated any of tarinaa's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From tarinaa