Swagato Roy  avatar

পটল ও আলুর সুস্বাদু রেসিপি

swagatoroy

Published: 19 Jun 2023 › Updated: 19 Jun 2023পটল ও আলুর সুস্বাদু রেসিপি

পটল ও আলুর সুস্বাদু রেসিপি

Screenshot_20230617-210401_Gallery.jpg

অভিবাদন সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পটল ও আলুর একটি তরকারি রেসিপি নিয়ে এসেছি। রান্নার প্রতিটা স্টেপ আমি সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করি -

উপকরণ :

পটল - ৫ পিস
আলু - ৩ পিস
কাঁচা মরিচ - ১৫-২০ পিস
জিরা - পরিমাণ অনুযায়ী
লবণ - ১ টেবিল চামচ
হলুদ - ১ টেবিল চামচ
তেল - পরিমাণ অনুযায়ী

প্রণালী :

Screenshot_20230617-210209_Gallery.jpg

প্রথমে আমি ৫ পিস পটল ও ৩ পিস আলু নিয়েছি।

Screenshot_20230617-210228_Gallery.jpg

Screenshot_20230617-210148_Gallery.jpg

এরপর আমি পটল ও আলুগুলোকে কেঁটে নিয়েছি।

Screenshot_20230617-210234_Gallery.jpg

Screenshot_20230617-210223_Gallery.jpg

Screenshot_20230617-210154_Gallery.jpg

আলু ও পটলের খোসা আমি ফেলে দিয়েছি এবং পটলগুলো থেকে বিচি আলাদা করে ফেলে দিয়েছি।

Screenshot_20230617-210246_Gallery.jpg

আলুগুলোকে এমন পাতলা করে কেঁটে নিয়েছি। এতে আলুগুলো দ্রুত সিদ্ধ হবে।

Screenshot_20230617-210300_Gallery.jpg

আমি এখানে ১৭ পিস কাঁচা মরিচ নিয়েছি। তবে সবাই মরিচ পছন্দ নাও করতে পারে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী মরিচ দিন।

Screenshot_20230617-210307_Gallery.jpg

Screenshot_20230617-210311_Gallery.jpg

সবজিগুলো কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি।

Screenshot_20230617-210315_Gallery.jpg

Screenshot_20230617-210319_Gallery.jpg

এখন কড়াইতে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি।

Screenshot_20230617-210322_Gallery.jpg

Screenshot_20230617-210329_Gallery.jpg

তারপর প্রয়োজন অনুযায়ী জিরা গরম তেলে ৩০ সেকেন্ড ভেজে অন্য একটি পাত্রে জিরা উঠিয়ে রেখেছি।

Screenshot_20230617-210335_Gallery.jpg

Screenshot_20230617-210338_Gallery.jpg

Screenshot_20230617-210342_Gallery.jpg

এখন কড়াউতে গরম তেলে সবজিগুলো নামিয়ে দিয়েছি তারপর ১ টেবিল হলুদ মিশিয়ে সবজিগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে সবজিগুলোকে এভাবে ৫ মিনিট ধরে ভাজি করতে হবে।

Screenshot_20230617-210345_Gallery.jpg

Screenshot_20230617-210351_Gallery.jpg

Screenshot_20230617-210348_Gallery.jpg

এখন প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ করার জন্য এবং ঝোল রাখার জন্য। তারপর ১ টেবিল চামচ লবণ দিয়েছি।

Screenshot_20230617-210355_Gallery.jpg

Screenshot_20230617-210358_Gallery.jpg

কড়াইটিকে ৫ মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কারণে সবজিগুলো দ্রুত প্রস্তুত হবে। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এভাবে ৫ মিনিট পর ঢাকনা নামিয়ে দিন এবং তরকারিটিকে আরো ২ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রাখুন। তারপর তরকারিটি নামিয়ে নিন।

Screenshot_20230617-210401_Gallery.jpg

Screenshot_20230617-210404_Gallery.jpg

তরকারিটি এখন পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লেগেছে। এভাবে খুব সহজেই আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটি খেতেও সুস্বাদু। সবাই ভালো থাকবেন।পরবর্তী পোস্টে সবার সাথে কথা হবে।

Leave পটল ও আলুর সুস্বাদু রেসিপি to:

Written by

I believe in myself

Read more #bangladeshifood posts


Best Posts From Swagato Roy

We have not curated any of swagatoroy's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Swagato Roy