ঘরে বসে টমেটো সস তৈরি করার পদ্ধতি
যেকোনো মজাদার স্পাইসি খাবার রান্না করার আগে দরকার সস। সুস্বাদু রান্না করার সঙ্গে নিজেদের স্বাস্থ্যের চিন্তা করে বেছে নেয়া হয় নামীদামি ব্র্যান্ডের সসের বোতল। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা থেকেই যায় এই সস এর মধ্য। সবার কাছেই টমেটো সস মজাদার। তাই আসুন আজ জেনে নেই , বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে কীভাবে টমোটো সস বানানো যায়।
যা যা লাগবে
টমেটো ১ কেজি, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, শুকনা মরিচ ৩ থেকে ৪ টি, সিরকা আধা কাপ, চিনি স্বাদমতো, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ১টি করে জায়ফল ও জয়ত্রি গুড়ো আধা চা চামচ।
যেভাবে বানাবেন
টমেটো পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে দিন। ফালি করে কেটে সামান্য লবন দিয়া চুলায় দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে ঠাণ্ডা করুন। এরপর চালুনি দিয়ে চেলে আলাদা করতে হবে খোসা ও রস । তারপর একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে টমেটোর রস,
আদা, রসুন, সিরকা ও মরিচ । ব্লেন্ড টমেটো ও বাকি সব উপকরণ একসঙ্গে চুলায় দিন। ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন তারপর নামিয়ে নিন। সবশেষে ঠাণ্ডা করে বোতলে ভরে সংরক্ষণ করুন মজাদার টমেটো সস।
text
image
Leave ঘরে বসে টমেটো সস তৈরি করার পদ্ধতি to:
Read more #busy posts
Best Posts From LABONY
We have not curated any of srity23's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From LABONY
- সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা। (পর্ব-১)
- On the way to the extinction of the day by day, astray and intelligent animal Otter.
- Some of these beneficial benefits of Aloe vera (part-2)
- Some of these beneficial benefits of Aloe vera (part-1)
- Israel, destruction ago arms up is not: Hezbollah
- Owl our environment for the most important steps birds.
- প্রেসার কুকার ছাড়াই সহজে মাংস সিদ্ধ করার উপায়।
- কতদিন ভালো থাকে ফ্রিজে রাখা মাংস?
- ঘরে বসে টমেটো সস তৈরি করার পদ্ধতি
- Beef of delicious recipe "Mejban" cooking method.