Sampa Biswas avatar

"কিছু জিনিস পুরোনোই ভালো "

sampabiswas

Published: 17 Apr 2025 › Updated: 17 Apr 2025"কিছু জিনিস পুরোনোই ভালো "

"কিছু জিনিস পুরোনোই ভালো "

IMG_20250417_234717.jpg

প্রিয়,
পাঠকগণ,

সময় কত তাড়াতাড়ি কেটে যায় সেটা হয়তো আমরা ফেলে আসা দিনের কিছু ছবি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারি। যেমনটা গতকাল জানিয়েছি মাঝখানে প্রায় চার বছর আমি এই প্লাটফর্মে নিজের লেখা শেয়ার করিনি। তবে চার বছর আগে আপনারা আমার পোস্টের মাধ্যমে পিকলুর সম্পর্কে জেনেছিলেন, ওর ছবিও দেখেছেন।

দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেলো পিকলু আমার জীবনের সঙ্গে যুক্ত রয়েছে। আর বর্তমানে ওর সাথে আমার সম্পর্ক কতখানি গভীর, সেটা বোধহয় ভাষায় লিখে বোঝাতে পারবো না। তবে গত প্রায় দু বছর যাবত ওর শরীরটা বেশ খারাপ। আসলে এটা সকল পোষ্যদের ক্ষেত্রেই হয়, বাড়িতে কোনো একজন ব্যক্তির শরীর খারাপ হলে, তার এফেক্ট ওদের উপরেও পড়ে।

সত্যি বলতে গত দু'বছর যাবত আমার শ্বশুরমশাই খুবই অসুস্থ। আর পিকলু আমাদের বাড়ি আসার পর থেকেই শ্বশুর মশাইয়ের সাথে ওর বন্ডিং এতটাই স্ট্রং ছিল যে, শশুর মশাইয়ের শরীর খারাপের কিছুটা এফেক্ট ওর উপরেও পরেছে। ফলতো প্রায়শই ও অসুস্থ হয়ে পড়ে। মাঝেমধ্যে খাওয়া একেবারেই বন্ধ করে দেয়।

এই যেমন গত পরশুদিন থেকে কিছুই খাচ্ছিল না। আজ আবার মাছ দিয়ে কিছুটা ভাত খেয়েছে। বর্তমানে ওর চেহারা এতটাই খারাপ হয়ে গেছে যে, ওর পুরোনো দিনের ছবিগুলো মাঝেমধ্যেই আমি গ্যালারি ঘেঁটে দেখতে থাকি। এখন আর ওর ছবি তুলতে ইচ্ছা করে না, কারণ সেগুলো গ্যালারিতে ভর্তি থাকলে একটা সময় মন খারাপ আরও অনেক বেড়ে যাবে।

তাই আমি বর্তমানে ওর কোনো ছবি তুলি না। তবে অবশ্যই পুরনো সুন্দর ছবিগুলো আমার কাছে আজীবনের জন্য রেখে দেবো। কারণ এটা তো সত্যিই, মানুষ হোক কিংবা পোষ্য কাউকেই আমরা নিজেদের কাছে আজীবন কাল ধরে রাখতে পারবো না। যতই কষ্ট হোক একটা না একটা সময় জীবনের স্বাভাবিক নিয়মে তাদেরকে বিদায় জানাতেই হবে। তবে যা ধরে রাখতে পারব তা হলো তাদের সাথে কাটানো সুন্দর সময়ের স্মৃতি। আজও গ্যালারি ঘেঁটে পুরোনো দুটো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20250417_234759.jpg

মাটিতে খেলতে পিকলু খুবই ভালোবাসে, তবে খেলাধুলা করার পর ওর পিছনে আমার যা পরিশ্রম যায়, সেই ভয়ে ওকে খুব একটা বেশি মাটিতে নামাই না। উপরের ছবিটি অনেক বছর আগের। তখন ও বেশ ছোটোই ছিলো। আমাদের বাড়ির পাশে শাশুড়ি মায়ের একজন দিদি থাকেন। তাদের বাড়িটা বিশাল এলাকা জুড়ে, দেখতে খানিকটা বাগান বাড়ির মতনই।

সেখানে লকডাউনের সময় পিকলুকে নিয়ে গিয়েছিলাম। সারা বাড়ি ময় ছুটো ছুটি করে অনেক খেলেছিল। আর ওর পেছন পেছন আমিও ছুটেছিলাম সেদিন। ছবিটা দেখে সেই কথাগুলোই মনে পড়ছিলো। যখন খেলাধুলার পরে বিশ্রাম নিতে মাটিতে শুয়ে পড়েছিল সেই সময় এই ছবিটা তুলেছিলাম। যাইহোক আজকের পোস্ট এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।

Leave "কিছু জিনিস পুরোনোই ভালো " to:

Written by

Amateur Blogger

Read more #hive-196890 posts


Best Posts From Sampa Biswas

We have not curated any of sampabiswas's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Sampa Biswas