sabbir78 avatar

শাওমিসহ ৯ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

sabbir78

Published: 15 Jan 2021 › Updated: 15 Jan 2021শাওমিসহ ৯ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শাওমিসহ ৯ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীনের আরো নয়টি প্রতিষ্ঠানের ওপর শক্ত নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞার খড়গ নামা এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাওমি, কোম্যাকের মতো ব্র্যান্ডগুলোও। সিএনএন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার নতুন করে নয়টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

নতুন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যেকোনো ধরনের বিনিয়োগের পথ বন্ধ হয়ে গেছে। মার্কিন নিষেধাজ্ঞা শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ।

Leave শাওমিসহ ৯ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা to:

Written by

Read more #mi posts


Best Posts From sabbir78

We have not curated any of sabbir78's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From sabbir78