Reyad Hossen avatar

আইফোন ৮ এবং ৮ প্লাসের শব্দ সমস্যার সমাধান

reyad971

Published: 07 Oct 2017 › Updated: 07 Oct 2017আইফোন ৮ এবং ৮ প্লাসের শব্দ সমস্যার সমাধান

আইফোন ৮ এবং ৮ প্লাসের শব্দ সমস্যার সমাধান

প্রযুক্তি জায়ান্ট সদ্য উন্মুক্ত আইফোন ৮ এবং ৮ প্লাস ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন, তাদের ফোনের কল করার সময় শব্দ সমস্যা হচ্ছে। বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারী অনলাইন ফোরামে এই অভিযোগ করতে শুরু করে। আর এরই প্রেক্ষিতে অ্যাপল আইওস ১১তে হালনাগাদ পাঠিয়েছে এই সমস্যা সমাধান করতে।
ব্যবহারকারীদের অভিযোগ, যেকোনো মোবাইল ক্যারিয়ারেই কল দিলেই কচকচ অথবা অপরিবর্তনীয় একটি শব্দ হতে থাকে। আর এই সমস্যাটি আইফোন ৮ এবং ৮ প্লাস উভয় মডেলেই হয়েছে। ব্যবহারকারীরা আরও জানিয়েছেন, ফেসটাইম কলের সময় এবং ইয়ারপিস ব্যবহারেও এই সমস্যা দেখা যায়। আর এই সমস্যায় অ্যাপল ৩ অক্টোবর মঙ্গলবার আইওএস ১১.০.২ এ একটি হালনাগাদ পাঠিয়ে ঠিক করেছে। এবং প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু হিডেন ফটো বাগের কারণে এমনটা হয়েছে।
অভিযোগ জানানোর পরেই অ্যাপল জানিয়েছিল এই সমস্যা সীমিত কিছু সংখ্যক ব্যবহারকারীর ফোনে রয়েছে। এবং দ্রুত এই সমস্যার সমাধান দেওয়ারও আশ্বাস দিয়েছিল। আর এরপরই আইওএস ১১.০.২ ডাউনলোডের জন্য আপডেট পাঠায়। গত ১২ সেপ্টেম্বর অ্যাপল তাদের নতুন আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস উন্মুক্ত করে। image

Leave আইফোন ৮ এবং ৮ প্লাসের শব্দ সমস্যার সমাধান to:

Written by

Read more #mobipe posts


Best Posts From Reyad Hossen

We have not curated any of reyad971's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Reyad Hossen