Bangla Kobita avatar

যেই আমিটা তোর - রেদোয়ান মাসুদ

redwanmasud

Published: 04 Aug 2019 › Updated: 04 Aug 2019যেই আমিটা তোর - রেদোয়ান মাসুদ

যেই আমিটা তোর - রেদোয়ান মাসুদ

 

তোর জন্য পরাণ কাদে, 

কাদে শীতের ভোর

আয় না ফিরে  

আয় না আবার

দেখে যা অন্তর। 

ভুলে যা সকল অভিমান

ভুলে যা সেই পোড়া দুপুর 

আয় না ফিরে  

আয় না আবার 

বাঁধি সেই পুরান ডোর 

তখনও ছিলাম এখনও আছি 

যেই আমিটা তোর 

আয় না ফিরে 

আয় না আবার 

দেখে যা অন্তর। 

তোর জন্য আকাশ কাঁদে 

কাদে নদীর তীর

আয় না ফিরে

আয় না আবার 

দেখে যা আমি কতটা অস্থির। 

তোর জন্য এখনও পড়ে আছে 

মনের সেই শূন্য ঘর 

আয় না ফিরে 

আয় না আবার 

শুনে যা হৃদয়ের হাহাকার।

যেই তোর ছিলাম আমি 

এখনও আছি তোর

চক্ষু খুললে দেখতে পাবি 

তোর জন্য পথ চেয়ে আমি 

কত টা বিভোর। 

সুত্রঃ প্রেমের কবিতা 

Leave যেই আমিটা তোর - রেদোয়ান মাসুদ to:

Written by

Read more #kobita posts


Best Posts From Bangla Kobita

We have not curated any of redwanmasud's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Bangla Kobita