আমার আজকের দিন
সকাল
আজ সকালে ঘুম ভাঙ্গে ছোট বোনের ডাকে। ঘড়ির দিকে তাকাতেই দেখি ৬.০০টা।তাড়াতাড়ি করে ব্রাশে টুথপেষ্ট নিয়ে ওয়াশ রুমে গিয়ে ব্রাশ শেরে ওযু করে ফজরের নামাজ আদায় করলাম। এরপর বাসার বাইরে গেলাম একটু হাটাহাটি করতে। বাইরে প্রচন্ড কুয়াশা আর ঠান্ডার জন্য বেশি সময় না থেকে রুমে চলে আসলাম। রুমে এসে গায়ে লেপ মুড়িয়ে বইয়ে একটু চোখ বুলালাম। এরপর সকালের নাস্তা শেষ করে একটু টিভিতে খবর দেখলাম। হঠাৎ মায়ের ডাকে রান্না ঘরে গিয়ে দেখি মা একাই রান্না করতেছে তাই মাকে একটু রান্নার কাজে সাহায্য করলাম।
দুপুর
মসজিদে যোহরের আযান পড়লে তাড়াতাড়ি করে রুমের বিছানা ঠিক করে রুমও বারান্দা ঝাড়ু দিয়ে গোসলে গেলাম। গোসল শেষে ওযু করে যোহরের নামাজ আদায় করলাম। এরপর তিন বোন ও দাদি মিলে দুপুরের খাবার খাইলাম। দুপুরের খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম।
বিকাল ও সন্ধ্যা
মসজিদে আসরের আযান পড়লে ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে ওযু করে আসরের নামাজ আদায় করলাম। এরপর বাসার বাইরে একটু হাঁটাহাঁটি করলাম।সন্ধ্যা বেলা
মাগরিবের নামজ আদায় করলাম। এরপর তিন বোন মিলে আড্ডা দিতে দিতেই সন্ধ্যার নাস্তা সেরে নিলাম।
রাত
ছোট বোনকে দেড় ঘন্টার মতো পড়িয়ে এশার নামাজ আদায় করলাম। এরপর কিছু সময় টিভি দেখলাম। কিছু সময় টিভি দেখার পর রাতের খাবার খাইলাম। এরপর মুঠোফোনে ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম।
ডায়েরি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
Leave আমার আজকের দিন to:
Read more #life posts
Best Posts From king
We have not curated any of razzak28's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.