raton123 avatar

বন্ধ হয়ে যাচ্ছে গুগল ইউআরএল শর্টেনার

raton123

Published: 04 Apr 2018 › Updated: 04 Apr 2018বন্ধ হয়ে যাচ্ছে গুগল ইউআরএল শর্টেনার

বন্ধ হয়ে যাচ্ছে গুগল ইউআরএল শর্টেনার

 বড় বড় লিংকগুলো (ইউআরএল) ছোট বা সংক্ষিপ্ত করতে অনেকেই গুগলের goo. gl সেবাটি ব্যবহার করেন। এ সেবাটি ১৩ এপ্রিল থেকে বন্ধ করে দিচ্ছে গুগল। এর পরিবর্তে অ্যাপ কেন্দ্রিক ফায়ারবেস ডায়নামিক লিংকস (এফডিএল) অথবা বিটলি ও Ow. ly এর মতো সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের কর্মকর্তা বলছেন, এফডিএলস হচ্ছে স্মার্ট ইউআরএল যা ব্যবহারকারীকে আইওএস, অ্যান্ড্রয়েড বা ওয়েব প্ল্যাটফর্মে বর্তমান ও সম্ভাব্য ব্যবহারকারীদের পাঠাতে পারে।
শনিবার এক ব্লগ পোস্টে ফায়ারবেসের সফটওয়্যার প্রকৌশলী মাইকেল হারমানতো বলেছেন, ১৩ এপ্রিল থেকে goo. gl কনসোল ব্যবহার করে ইউআরএল সংক্ষিপ্ত করার সেবা পাবেন না। তবে যাঁদের এ কনসোল ব্যবহার করে লিংক সংক্ষিপ্ত করা আছে তাঁরা ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এ সেবা পাবেন। ২০০৯ সালে এ সেবাটি চালুর পর থেকে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তথ্যসূত্র: আইএএনএস

Leave বন্ধ হয়ে যাচ্ছে গুগল ইউআরএল শর্টেনার to:

Written by

Read more #shorturl posts


Best Posts From raton123

We have not curated any of raton123's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From raton123