সম্মানজনক ছাঁটাই..
আজ মনটা ভীষণ খারাপ
আমি মানুষটা বড্ড অদ্ভুতুড়ে, সাধারণত আমার মন খারাপ হবার জন্য বিশেষ কোন কারণের প্রয়োজন হয় না।
কিন্তু আজ কারণ বর্তমান।
আজ ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়ের পর সকালের শীতল হাওয়া গায়ে লাগাতে বের হলাম। কিন্তু সেখানে ভাগ্য সুপ্রসন্ন হলো না আমার। সামান্য সময়ের মাঝেই আকাশ মেঘে ঢেকে গেলো, আর আমার গৃহপ্রত্যাবর্তন ঘটলো।
তবুও কোনভাবে অফিসে যাবার জন্য বাসা থেকে রওনা দিলাম। ব্যাগে লাঞ্চপ্যাকেট, আর ছাতা। ভাগ্য সুপ্রসন্ন ছিলো, তাই বাসে উঠার পর বৃষ্টির আগমন ঘটলো। করোনাকালীন বাস যাত্রায় বিশাল সুবিধে হলো, অফিস সময়ে যাতায়াতেও গাড়ীতে চিরচেনা ভিড় থাকেনা।
কিন্তু আজ কেনো যেনো গাড়ীতে মানুষের ঠেলাঠেলি মিস করছি আমি।
বাংলাদেশে পাবলিক বাস এক আজব বস্তু। এখানে যাত্রীকে তোলা হয় জামাই আদরে আর নামানো হয় সৎ ছেলের মতোন করে।
যাইহোক, যথাসময়ে আমি অফিসে এসে উপস্থিত হলাম। আজ মহা শান্তির অফিস।
কোন কাজকর্ম নাই।
তাই কলিগরা গল্প করে সকাল টা পার করে দিলাম। কিন্তু আমরা কবির সেই বিখ্যাত উক্তিটা বেমালুম ভুলেই গিয়েছিলাম...
***রোদ দেখে কেউ হইসনা খুশি,
আড়ালে তার মেঘ ভাসে ***
দুপর ১২ টার দিকে অনেকগুলা কাজ এসে হাজির হলো আমার কাছে। যদিও কাজগুলো আমার ডিপার্টমেন্ট এর নয়, কিন্তু আমার বসে থাকা দেখে বড় স্যারদের হিংসার মাত্রা চক্রবৃদ্ধিহারে বেড়ে যাচ্ছিলো, তার ফলস্বরূপে এই কাজ আমার কাছে।
অবশেষে কাজে হাত দিলাম...
কিন্তু আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমাকে অনেকগুলা কর্মীর রিজাইন লেটার টাইপ করতে দেয়া হয়েছে। যাতে সবকিছু আমিই টাইপ করে দিবো, জাস্ট তাদের জন্য সাক্ষর দেয়ার জায়গাটা খালি রাখা হবে। যাতে তারা সাক্ষর করে চাকুরী থেকে বিদায় নিবে।
বিদায় নিবে না বলে, বিদায় করে দেয়া হবে বলা উপযুক্ত হবে। কারণ তাদের ছাঁটাই করা হচ্ছে।
আর প্রত্যেকটা পত্রে লেখা আছে..
"আমি (অমুক), আমার ব্যক্তিগত কারণে চাকুরী থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করছি।"
এ যেনো এক "সম্মানজনক ছাঁটাই"।
"About Me"
Generally...
I'm a Sports lover, writer (Specially Cricket), Gardener, Traveler (When i get some free time), Photographer (I love it too much) and Now i am working as a Marketing Executive in a private firm.
I am available at discord...
My Discord ID: rasheddh#8075
Leave সম্মানজনক ছাঁটাই.. to:
Read more #job posts
Best Posts From MD. Rashedul Islam
We have not curated any of rasheddh's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From MD. Rashedul Islam
- Ancient Ornaments for Bengle women
- It was my Birthday during Corona time
- Live with nature: Picture A Day
- Eid Shopping situation during Corona Time
- Picture A Day: Water Logging
- My first Splinterlands Battle challenge with "Horny Toad"
- My Time flower (Mosrose) collection: The colors world
- Concentration of mind is key of success in life
- বৃষ্টি-বিলাস
- My first league season reward of Splinterlands