𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 avatar

নতুন করে শুরু

nirob70

Published: 11 Jan 2024 › Updated: 11 Jan 2024নতুন করে শুরু

নতুন করে শুরু

flowers-19830_1280.jpg

Pixabay


জীবনটা আসলে তখনই সুন্দর ছিলো , যখন বুঝতাম না জীবনের মানে কি ? ছুটতাম না স্বপ্নের টানে আর কাঁদতাম না কষ্টের কারণে ৷ আজ জীবনের এমন একটা অধ্যায়ে পড়ে আছি , সব কিছুই শূন্য লাগে ৷ জীবনের ডাইরিটা পড়ে আছে টেবিলের এক কর্নায় ৷ সাদা পাতায় কি যেনো লেখা আছে হিজিবিজি করে , তা বোঝার সামর্থ্য আমার নেই ৷ মাঝে মাঝে মনে হয় ডাইরির পাতা গুলো মুছে আবার লিখতে শুরু করি ৷ কিন্তু মোছার জন্য যে ইরেজার দরকার , তা আমার কাছে সংরক্ষিত নেই ৷ থাকলে নাহয় জীবনের ছোট ছোট ভুল গুলো মুছে সংশোধন করে নিতাম ৷ কিন্তু তাও তো সম্ভব নয় ৷

আচ্ছা ডাইরির কিছু পাতা নাহয় ভুলে ভরা ছিলো ৷ এটা কি খুব বেশি খারাপ হবে ? নাহ ! আবার তো শুরু করা যায় ৷ ডাইরির আরো অনেক পাতা লেখার বাকি আছে ৷ ধুলো জমা পাতা গুলো নাহয় আবার লিখবো নতুন কোনো শব্দের গল্পে ৷ হ্যাঁ ! আবার লিখবো , নতুন করে জীবনের বাকি অধ্যায় সাজাবো ডাইরির পাতায় ৷ কিছু ভুল নাহয় থাক কিছু অধ্যায় জুরে ৷ সেই ভুল গুলো ভুলে , নতুন করে শুরু হোক আরো কিছু অধ্যায় ৷

আসলে মানুষের জীবন বড়ই অদ্ভুত এবং কঠিন ৷ মাঝে মাঝে এমন কিছু সময় আসে জীবনের অধ্যায়ে তা পার হওয়া খুবই দুষ্কর ব্যাপার ৷ আমিও তেমনই এক বাস্তবতার সম্মুখীন হয়ে দারিয়ে আছি ৷ চারপাশের সব কিছুই শূণ্য ৷ জীবনের কিছু ভুল জীবনকে ঘন কুয়াশায় ঢেকে নিয়েছে ৷ সামনে কি হবে ? কি আসবে-কিছুই জানা নেই আমার ৷ আমি শুরু নিস্তব্ধ হয়ে দারিয়ে আছি , আকুতি সফলতার ৷ সময় যাচ্ছে তার মতোই ৷ হয়তো ডিপ্রেশন যুক্ত এই জীবনটা চাইলেও আর আগের মত মুক্ত হবে না ৷ তবুও একটুখানি আলোর ছোঁয়া পাবার খুব ইচ্ছে ৷ নতুন করে শুরু করার বৃথা চেষ্টা ৷ শেষটা কি হবে , জানা নেই আমার ৷ তবে জানার খুব আগ্রহ ৷

অনলাইন জগতে এসেছি দু-চার বছর আগে ৷ টুকটাক জানার ইচ্ছে আর সফলতার খোঁজে দৌড়েছি দিক বিদিক ৷ তবে আজও কথাও দেখা মিলো না আলোর ঝলকানি ৷ শেষটায় কি হবে আমার জানা নেই ৷ তবে চেষ্টা আমি চালিয়ে যেতে চাই যতটা সম্ভব ৷ অজানা শেষটা জানতে চাই ৷ তাই আবার আজকের পর থেকে শুরু করলাম ব্লগিং ক্যারিয়ার ৷ যেটা আরো দুবছর আগে শুরু করার কথা ছিলো ৷ কিন্তু হয়নি কোনো এক কারণে ৷ আমার জীবনের একটা বাজে অধ্যায় ছিলো গত দুবছর ৷ যদি সম্ভব হয় সেই গল্পটাও আপনাদের সাথে শেয়ার করবো ৷ তবে এই মুহূর্তে আপনাদের সবার সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন ৷ আমি আবার শুরু থেকে শুরু করলাম আমার ব্লগিং ক্যারিয়ার ৷ আপনাদের সাবার সাপোর্ট কমনা করছি ৷ আমি থাকতে চাই আপনাদের সাথে ৷ ব্লগিং ক্যারিয়ার গড়তে চাই এই সুন্দর প্ল্যাটফর্মে ৷ আশা করি সবাইকে পাশে পাবো , সবার সাপোর্ট আমাকে এই প্ল্যাটফর্মে তিলে তিলে বহুদূরে নিয়ে যাবে ৷ আমি চেষ্টা করবো প্রতিনিয়ত নতুন কিছু শেয়ার করার ৷ এবং এই প্ল্যাটফর্মে একটিভ থাকার ৷ যাই হোক , অনেক আশা আর স্বপ্ন নিয়েই সূচনা ৷ শেষটা কি হয় দেখা যাক ৷ তবে আমার পরিচয় টা আজ আবারও ছোটো করে দিয়ে দিই , আমি নিরব ৷ বাংলাদেশ বসবাস করি ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ এছাড়াও ঘোরাঘুরি , বন্ধুদের সাথে আড্ডা , খাওয়া দাওয়া এবং ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ আর সব শেষে লেখালেখি এবং কাটানো সুন্দর মুহূর্ত গুলো সবার সাথে ভাগ করে নিতে অসম্ভব ভালোবাসি ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ ধন্যবাদ সবাইকে..


Leave নতুন করে শুরু to:

Written by

Blogger , photographer and hive lover

Read more #hive-190212 posts


Best Posts From 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋

We have not curated any of nirob70's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋