Published: 10 Mar 2018 › Updated: 10 Mar 2018
এ ভাবেই হোক ...।
হোক এবং হয়ে যাক
বাকি পথ অনায়াস
স্বচ্ছ ছন্দের আনন্দে ...
অহেতুক কিছু কথা
থেকে যায় জীবনের
সে না হয় থাক পরে
অচিন নগরী প’রে
আজ শুধু এসো বসি
কাছাকাছি হাতেহাতে
মুদিত নয়নে জল
ঝরে যাক অবিরল ।
কি আর চাই ,বলনা
শান্তি,স্বস্তি প্রেম বিনা
উদোম ধুসর বুকে
প্রান্ত সময়ের রকে ।
যা আছে ,তা থাক সুখে
বৃষ্টি রোদ ছায়া নিয়ে ।
আজ চল ভালবাসি
পৃথিবীর এই হাসি ।
Leave এ ভাবেই হোক ...। to:
Read more #poetry posts
Best Posts From NEELRATAN
We have not curated any of neelratan's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.