Nasir avatar

জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়

nasirul366

Published: 05 Feb 2019 › Updated: 05 Feb 2019জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়

জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়

জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়
আব্দুর রাজ্জাক
.......................................................
( উৎসর্গ: অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র- ছাত্রীকে।)

FB_IMG_15493792675544098.jpgটাঙ্গনের তীরে মাথা উঁচু করে

যুগ যুগ ধরে - হয়ে অক্ষয়
দাঁড়িয়ে রয়েছো, হে জ্ঞান-গৃহ,
জাবরহাট হেমচন্দ্র উচ্চবিদ্যালয়।
জ্ঞান পিপাসুর দল তৃষ্ণা নিয়ে বুকে
তোমার প্রাঙ্গণে আসে দলে দলে
বিদ্যা-পেয়ালায় চুমু দিয়ে
জ্ঞান পান করে যায় চলে।
শেখার জন্য ব্রত নিয়ে আসে
সেবার জন্য ফিরে যায়
মেখে ধূলি তোমার প্রাঙ্গনের
জীবন - পাথেয় খুঁজে পায়।
ঈদ্রিস আলি, নুরুল ইসলাম
আরো অনেক শিক্ষা-গুরু
জ্ঞান সিঞ্চনে সিক্ত করেছেন
আমাদের হৃদয়-মরু।
তাঁদের পূর্বে যাঁরা ছিলেন
এখনো মহান পেশায় যাঁরা
তোমার বিদ্যা বেদিতে নিশ্চয়ই
মান রেখেছেন তাঁরা।
বন্ধু প্রতিম প্রধান শিক্ষক
বাবু গোপেন মালাকার
নিয়তই রেখে যাচ্ছেন তিনি
সচেষ্ট অবদান তাঁর।
এখানে দেখেছি মকলেসুর,
জাফরুল্লাহ্ আর লুৎফর,
এমনি শত শিক্ষার্থী যুগে যুগে
রেখে গেছেন মেধার স্মৃতি -স্বাক্ষর।
তোমারে আমি ভুলবোনা কভু
আমারেও রেখো মনে
যেন না হয় ছাড়াছাড়ি স্মৃতির পরশে
তোমার আমার সনে।
তোমার সন্তানেরা শুধু এ দেশ নয়
রয়েছে বিশ্ব জুড়ে
রেখো আশিস্ সকলের তরে
থাকুক যতই দূরে।
ধন্য ধন্য হে অমর বিদ্যাপীঠ,
হে প্রিয় বিদ্যালয়,
জ্ঞানের সাগরে ভাসিয়ে তরণী
বিশ্ব করেছো জয়।
--- ০ ---
০৫.০১.২০১৯ খ্রি.
মল্লিকপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।।

Leave জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় to:

Written by

writer & publisher

Read more #abdur posts


Best Posts From Nasir

We have not curated any of nasirul366's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Nasir