রমজান মাসে জুস /শরবত & ইফতার!
রমজান মাসে জুস /শরবত ছাড়া ইফতার এই হয় না
আমি কোনো রেসিপি ফলো করি না আমার মত করে বাসায় শরবত /জুস বানাই আর স্বাদ আমি না বাসার সবাই বলে অতুলনীয়:-)
সবসময় ত আর বাসায় সব ফল থাকে না তাই আমি হাতের কাছে যা থাকে তাই দিয়েই করি
রেসিপি.......
কলা : ২ টা কলায় ৬ গ্লাস হবে ২ টা কলা, পরিমানমত ঠান্ডা পানি, লিকুুইড দুধ/ গুঁঁড়া দুধ ২ চামচ( লিকুইড হলে একটু বেশি লাগবে) পরিমানমত চিনি, দিয়ে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে সামান্য বাদামকুচি দিলেই তৈরি।
লিচু : ১৫-১৬ টা লিচু পরিমানমত লিকুইড দুধ, চিনি, ঠান্ডা পানি mixed করে ব্লান্ডারে ব্লান্ড করলেই হল ( ৬ গ্লাস করা যাবে)
অরেঞ্জ জুস : ২ টা অরেঞ্জ এর রস, পরিমানমত চিনি, ঠান্ডা পানি,সামান্য অরেঞ্জ ফুড কালার, এক চিমটি লবন, সামান্য গ্লুকোজ পাউডার দিয়ে ব্লান্ডার/ এমনি mixed করলেই হল
(৬ গ্লাস এর)
আপেল : আপেল ২ টা কুচি কুচি করা, পরিমানমত লিকুইড দুধ, ঠান্ডা পানি, চিনি পরিমানমত, সামান্য বাদামকুচি দিয়ে ব্লান্ড করো ( ৬ গ্লাস এর)
আম জুস : পাঁকা আম ৪ টা কুচি কুচি করা, পরিমানমত লিকুইড দুধ, পরিমানমত পানি, চিনি দিয়ে ব্লান্ডারে ব্লান্ড করলেই হল।( ৬ গ্লাস এর )
তরমুজ : আমি Just ফালি ফালি করে ব্লান্ডারে ব্লান্ড করে নেই but অনেক সময় মিষ্টি থাকে না কতগুলো তখন সামান্য চিনি Add করি।
বেল : ( বিচি ছাড়িয়ে আমি ফ্রোজেন করে রেখেছি) আমি পানি থেকে বেলের পরিমান টা বেশি দিয়ে হাত দিয়ে কচলে নেই এরপর চিনি mixed করে তৈরি করি
লেমন জুস : পরিমানমত পানি, সামান্য লেমন ও গ্রীন ফুড কালার, সামান্য গ্লুকোজ পাউডার, চিনি, এক চিমটি লবন মিশিয়ে নিলেই হবে।
স্ট্রবেরি : পরিমানমত চিনি, সামান্য গ্লুকোজ পাউডার, ঠান্ডা পানি, সামান্য স্ট্রবেরি ও রেড ফুড কালার, এক চিমটি লবন ( রেড ফুড কালার টা ছিল না তাই আমার স্ট্রব্রেরি কালারটা আসে নি :(( ) Mixed করে তৈরি করলেই হবে
বানিয়ে খেয়ে দেখেন তারপর বুঝবেন সেরাম মজা
আর বাসায় বানানো সবকিছুই Health এর জন্য ভাল:-)
Leave রমজান মাসে জুস /শরবত & ইফতার! to:
Read more #ramadan posts
Best Posts From moonnight
We have not curated any of moonnight's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.