mdrasel442 avatar

মোবাইল ফটোগ্রাফি Mobile photography

mdrasel442

Published: 24 Jul 2023 › Updated: 24 Jul 2023মোবাইল ফটোগ্রাফি Mobile photography

মোবাইল ফটোগ্রাফি Mobile photography

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ হাতে মোবাইল এবং ২২ জুম লেন্স নিয়ে বের হয়েছিলাম ছবি তুলতে। উদ্দেশ্য ছিল দূরের গাছের ডালে বসে থাকা কিছু পাখির ছবি তুলব। অনেকক্ষণ বসে থাকলাম তেমন কোনো পাখিও পেলাম না ছবি তোলার মত। আমার তো মনে হচ্ছিল পাখিরা আমার খবর জানতে পেরেছি তাই আর আমার আশেপাশে কোন গাছের ডালেই বসলো না। ছবি তুলতে না পারে সেজন্য। লজ্জা পাচ্ছে বা পর্দা করছে।

image.png

image.png

যাইহোক কিছুক্ষণ বসে থাকার পরে কোন পাখির সন্ধান না পেয়ে একটি ঘাসফড়িং এর ছবি তুললাম। এই ঘাসফড়িং এর ছবিটা তুলতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। ঠিকমত বসছিলো না উড়ৌড়ি করছিল। তাও সব শেষ কষ্ট করে তার একটি ছবি তুলতে পেরেছি। এরপর একটি শাপলা ফুলের ছবি তুললাম। এই ফুলটির ছবি তুলতে তেমন একটা কষ্ট হয়নি কারণ এত নড়াচড়া করে না তাই।

image.png

image.png

image.png

কেন জানি আজ আমার লেন্সটা দিয়ে ভালো ছবি তুলতে পারছি না ছবিগুলো কেন জানি ধোয়াসে হয়ে যাচ্ছে। তার বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম একটি ডালের উপরে মাছরাঙ্গা পাখি বসে আছে। চেষ্টা করে অনেক কষ্ট করে সেই মাছরাঙ্গা দুটি ছবি তুলতে সক্ষম হলাম তাও তেমন একটা ভালো হয়নি।

image.png

image.png

তারপরে একটি কালো পাখিরও ছবি তুললাম পাখিটির নামটি আমি জানিনা। এই লেন্সের সাহায্যে আকাশের একটি ছবি তুললাম যেটা দেখতে ভারী সুন্দর লাগছে। সন্ধ্যা নেমে এলো, লেন্স ছাড়া চাঁদের একটি ছবি তুললাম।

image.png

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Leave মোবাইল ফটোগ্রাফি Mobile photography to:

Written by

Read more #photography posts


Best Posts From mdrasel442

We have not curated any of mdrasel442's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From mdrasel442