
পাজলের বারতি টুকরো
কখনোই না বলতে পারা মানুষেরা আবার যা বলে সেটাও বুঝাতে পারে না। বিয়ের আগের ভালোবাসা বিয়ের পরের ভালোবাসার হিসাব মেলাতে গেলে মেয়ের অঙ্কের কলমটা আটকে যায়। অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে ঘরে এনে ততোধিক কষ্ট দেয়ার মাঝে ছেলের জয়টা কোথায় তা মেয়ে ভেবে পায় না। পিঠে দগদগ করে খুন্তির দাগ। গরম খুন্তি ছ্যাকা ভালোবাসার ইতিহাস বলে। তবুও মেয়েত। মেয়েরা ভালোবাসায় তেরোহাত পানিতে ডুবে না মরে। মরব তবুও নামব। একদিন তার প্রিয় খাবার গরম সাদা ভাত, কড়কড়ে ইলিশ ভাজি, শুটকি ভর্তা, পালং শাক রাধে পরম যত্নে। নতুন একটা শাড়ি পড়ে। আজ ওকে ভালোবাসায় উড়িয়ে দেব। পুড়িয়ে দেব। খাওয়ার টেবিলে বসে মহামান্য
- এগুলা কি
- ইলিশ মাছ ভাজি
- এইগুলা মানুষে খায়
ভাঙ্গা প্লেটের টুকরোর মাঝে মাঝে ভাজা ইলিশ পড়ে থাকে মেঝেতে। সাথে থাকে এক অসহায় মেয়ের অসহায়তম ভাঙ্গা স্বপ্নের টুকরো
.
কিছু কিছু মানুষ কখনোই যা বলতে চায় বলতে পারেনা, যা ধরতে যায় তা ধরতে পারেনা, যা বুঝাতে চায় তা বুঝাতে পারেনা। কিছু কিছু মানুষ কখনোই ট্রেনটা ধরতে পারেনা। এরা পাজলের বারতি টুকরো হয়,আনফিট
Leave পাজলের বারতি টুকরো to:
Read more #bangla posts
Best Posts From mdmiko
We have not curated any of mdmiko's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.