mahfug 716 avatar

গরীব কে ?। ধনী কে ?

mahfug716

Published: 18 Jul 2018 › Updated: 18 Jul 2018গরীব কে ?। ধনী কে ?

গরীব কে ?। ধনী কে ?

গরীব কে ?

একজন সম্ভ্রান্ত অর্থ সম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, ভাই, আমাকে কিছু "সস্তা দামের শাড়ি" দেখাও । আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে ।

কিছুক্ষণ পর, বাড়ির কাজের মহিলাটি শাড়ির দোকানে এল এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই, কিছু "দামি শাড়ি" দেখাও, আমি আমার মনিবের ছেলের বিয়েতে উপহার দিতে চাই ।

দারিদ্রতা আসলে মানিব্যাগে থাকে না থাকে মনের মধ্যে । মনটাকে দারিদ্রমুক্ত করুন ।

ধনী কে ?

একদা, একটি গৃহকর্মী তার মালিকের পরিবারের সাথে বিশেষ প্রয়োজনে একটি তিন তারা হোটেলে গিয়েছিলেন । মহিলাটির সাথে তার ছয় মাসের একটি শিশু ছিল । শিশুটি ক্ষুধার্থ ছিল । মহিলাটি তিনতারা হোটেলের ম্যনেজারকে জিজ্ঞাসা করল, আমি কী "এক কাপ দুধ" পেতে পারি ? ম্যানেজার বলল, হ্যাঁ পার কিন্তু এর জন্য তোমাকে দাম দিতে হবে ।
মহিলাটি বলল, ঠিক আছে । যখন তারা গাড়ি করে হোটেল থেকে ফিরছিলো, মহিলার শিশুটির পুনরায় ক্ষিদে পেল । সে রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে গাড়িটা দাঁড় করাল এবং চা বিক্রেতার কাছে দুধ নিল । কত দাম দেব ?মহিলাটি চা বিক্রেতাকে জিজ্ঞাসা করল । তখন চা বিক্রেতা বললো ,মা, আমরা বাচ্চার জন্য দুধের দাম নিই না ।
বৃদ্ধ চা বিক্রেতা মৃদু হেসে বলল, রাস্তায় যদি প্রয়োজন হয় আরো এক কাপ দুধ রেখে দিন । মহিলা আরো এক কাপ দুধ নিয়ে চলে গেলেন । সে অবাক হয়ে ভাবল,কে বেশী ধনী ?

হোটেল ম্যানেজার না বৃদ্ধ চা বিক্রেতা ?

মাঝে - মাঝে অর্থ রোজগারের ইঁদুর দৌড়ে আমরা ভুলে যাই যে আমরা মানুষ ।

অন্যের প্রয়োজনে হাত বাড়িয়ে দেবার বা অন্যের জন্য কিছু করার ভিতর যে শান্তি অনেক অর্থ অনেক সময় সে সন্তোষ দিতে পারে না ।

দুধ ও চিনির সাথে পরিচয় না হলে কফি জানতেই পারত না তার স্বাদ এত সুন্দর ও সুস্বাদু হতে পারে ।

আমরা ব্যক্তি হিসাবে নিঃসন্দেহে ভাল কিন্তুু আরো ভাল হতে পারি, যদি আমরা উপযুক্ত লোকের সংস্পর্শে আসতে পারি এবং এমন লোকের সাথে মিলেমিশে কাজ করতে পারি । সর্বদা সঠিক লোকের সংস্পর্শে থাকুন ।

পৃথিবী সুন্দর মানুষে পরিপূর, তাদের খোঁজ করুন যদি এমন মানুষের খোঁজ না পান নিজে এমন মানুষ হবার চেষ্টা করুন ।

Leave গরীব কে ?। ধনী কে ? to:

Written by

Read more #story posts


Best Posts From mahfug 716

We have not curated any of mahfug716's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From mahfug 716