নয়ন মামার মাখা
মাখা আমাদের দেশের প্রেক্ষাপটে অতি প্রিয় একটি খাবার। মাথা পছন্দ করেনা এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। ছোট বড় ধনী গরিব থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ মাখা পছন্দ করেন। এজন্য মাখা বিক্রেতাদের কাছে লোকজনের সবসময় ভিড় লেগেই থাকে। আবার বৃষ্টির দিন গুলোতে এবং শীত মৌসুমে মাখা খাওয়ার হিড়িক পড়ে যায়।
আজকে আমি এমন একজন মাখা বিক্রেতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যিনি মাখা বিক্রির মাধ্যমে তার পুরো পরিবার সহ যাবতীয় সকল খরচ চালান। তার বানানো মাখা খুবই সুস্বাদু ও মুখরোচক।
প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত তিনি মাথা বিক্রি করেন। তার তৈরিকৃত মাখা অত্যন্ত সুস্বাদু হওয়ায় তার মাথার দোকানে সব সময় লোকজনের আনাগোনা চলে। সারাটা সময় জুড়ে তার বিশ্রাম নেয়ার কোনো জো নেই। মাখা বিক্রির এই কাজটা তার বাবাও করেছেন দীর্ঘ তের বছর। আর উনি করছেন ৬ বছর ধরে। পৈতৃক নিবাস গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা তে হলেও তিনি বগুড়ায় মাখা বিক্রেতা হিসেবে বেশ জনপ্রিয়। ফলে তিনি পুরো পরিবার সহ বগুড়াতেই বসবাস করছেন। তার দিনে প্রায় ৩০০-৫০০ এর বেশি সংখ্যক মাথা বিক্রি হয় এবং প্রতি মাথার দাম ৫ টাকা করে রাখেন। তার দৈনিক আয় প্রায় ১০০০ থেকে ১৫০০ টাকা। ফলে তিনি মাখা বিক্রির মাধ্যমে তার পুরো পরিবারের ভরণপোষণ সহ ছেলে-মেয়ের শিক্ষার খরচ চালিয়ে যেতে পারেন।
যে কোন পেশা ও কাজকে ছোট করে দেখা উচিত নয়। সকল পেশার মানুষকে সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা করা উচিত। কারণ তারাও আমাদের মতই মানুষ। ভালো থাকুক সকল মাখা বিক্রেতারা এবং সকল শ্রমজীবী মানুষ।
Leave নয়ন মামার মাখা to:
Read more #bangladesh posts
Best Posts From mahamuddipu
We have not curated any of mahamuddipu's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From mahamuddipu
- Food lover Bengali
- Street Food
- Picnic with friends
- রোড লাইট
- পুষ্টিগুণে ভরপুর (তোকমা ইসুবগুল ও মালটার মিশ্রিত শরবত)
- জীবন ও জীবিকা
- নয়ন মামার মাখা
- শখের তোলা আশি টাকা
- ক্যাম্পাস যখন আড্ডাখানা
- এক চিলতে বিকেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া
- শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় মডারেটর শুভ ভাই
- সময়ের গুরুত্ব
- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
- আধুনিকায়ন
- গ্রামীণ হালচাল
- দেশের করোনাভাইরাস ও বর্তমান লকডাউন পরিস্থিতি
- সামাজিক নৈপুন্যতা ও সামাজিকতা
- বৃষ্টির দিনে চা আড্ডা
- বাংলার সোনালী আঁশ-পাট
- এডিস মশার প্রভাব ও ডেঙ্গু জ্বর