নাড়ির টান
জন্মভূমি প্রত্যেক মানুষের আজন্ম প্রিয়। মাতৃভূমির প্রতি মানুষের আকর্ষণ আজীবন বিদ্যমান থাকবে। মাতৃভূমির প্রতি টান বা আকর্ষণ কোন কিছুর বিনিময়ে হয় না। প্রত্যেক মানুষের নিজ বাসগৃহের প্রতি মায়া কাজ করে। স্বদেশের প্রতি মানুষের এই আকর্ষণ স্বার্থের বিনিময়ে নয়। নিজের জন্মভূমিতে বসবাস করা কালীন সময় এ আকর্ষণ বোঝা যায় না। যখনই দূরে কোথাও যাওয়া হয় তখনই বোঝা যায় নিজের জন্মভূমি কতটা প্রিয়।
মানুষকে সাধারণত বিভিন্ন কারণে নিজ বাসগৃহ থেকে দূরে থাকতে হয়। সাধারণত লোকজন জীবিকার তাগিদে কিংবা পড়াশোনার চাহিদা মেটানোর জন্য নিজ নিজ গ্রাম থেকে দূরে থাকে। সাধারণত বড় বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস ,ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শহর কেন্দ্রিক গড়ে ওঠে। উন্নত জীবন যাপনের আশায় এবং উচ্চ শিক্ষা লাভের তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। আবার অনেকে বা উন্নত জীবনযাপন এবং সন্তানদের ভবিষ্যতের উন্নতির জন্য নিজ দেশ ছেড়ে চলে যায়। মানুষ নিজ গ্রাম বা নিজ শহর থেকে দূরে থাকলেও নিজ নিজ জন্মভূমির প্রতি সব সময় এক ধরনের ভালবাসা কাজ করে। বড় কোনো অনুষ্ঠান কিংবা উৎসবে সব মানুষ তার নিজ গ্রাম কিংবা বাস গৃহে ফিরে যায়। তার প্রমাণ মেলে দুই ঈদ পূজা কিংবা বড় কোনো ছুটিতে। গণপরিবহন গুলোতে উপচে পড়া ভিড় বিদ্যমান থাকে। সবার একটাই ইচ্ছা এবং একটাই আকাঙ্ক্ষা তা হল নিজ মাতৃভূমিতে অনেকদিন পর নিজ চোখে দেখা, ওই আবহাওয়ায় গিয়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়া এবংজন্মভূমির লোকজনদের সঙ্গে কিছুটা সময় কাটানো। এই আকর্ষণের কারণে মানুষ শত শত দূর থেকে সবকিছু উপেক্ষা করে ফিরে আসে নিজ বাস গৃহে।
জন্মভূমি থেকে দূরে থাকলেও জন্মভূমির স্মৃতি আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে। জন্মভূমির প্রতি মায়া, মমতা ও ভালোবাসা মানুষকে বেঁচে থাকতে প্রেরণা যোগায়। নিজ গ্রাম বা বাসগৃহের প্রতি এই আকর্ষণ টিকে থাকুক আজীবন।
Leave নাড়ির টান to:
Read more #bangladesh posts
Best Posts From mahamuddipu
We have not curated any of mahamuddipu's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.