Layes avatar

বুদ্ধি ও বেশ্যা জীবী

layesmia

Published: 06 Jul 2018 › Updated: 06 Jul 2018বুদ্ধি ও বেশ্যা জীবী

বুদ্ধি ও বেশ্যা জীবী

জি জনাব, আপনি বুদ্ধিজীবী! সে আপনাকে দেখলে ই বুঝা যায়!
পড়নে সফেদ পাঞ্জাবীর সাথে ঢোলা পায়জামা, মুখে প্রমিত বাংলা,
কারো আবার পাঁক ধরা সফেদ গোফ,
গলায় অজশ্র ম্যাডেল – ইমিরেটাস, পদ্মভূষন, ২৬, ২১, আকাদামী ……
আপনাদের না চেনার সুযোগ কই? কত কষ্ট করে আমার ট্যাক্সের টাকার পুটু মেরে
আপোদ-মস্তক বিদ্যা বোঝাই করেছেন!
কত তকলিফ করতে হয়েছে আপনাকে! কত গুরুতপুর্ন কাজে আপনাকে মগজ খাটাতে হয়!
হাতুরি, চাপাতি, হরহর…… কত কিছুর প্রয়োগ ভাবনা!
বিনিময়ে কী ই বা পান আপনি!
শ্রদ্ধায় আমার মুর্খ মস্তক নত হয়ে আসে ।
আর আমি? একজন ঠিকানাবিহীন স্ট্রিট বেস্যা!
রাতের আধারে গতর খাটিয়ে রোজগার করি অনেক,
আপনাকে দিই, পুলিশকে দিই, তাও বাকি থাকে অনেক!
অনেক থাকে বলে ই তো ডেরায় ঢুকার আগে কিনি লিপিস্টিক,
আলতা, স্নো, পাওডার! সিনা টান করে হাটি ।
তবে জনাবের নিকট আমার একটা প্রশ্ন ছিল,
কার রোজগার অধিক পবিত্র? আপনার নাকি আমার?
আমি মানুষের সেবা করে পয়সা নিই, আর আপনি?
সে আপনি ই ভাল জানেন মশাই। জানা এবং জানানো ই যে আপনার কাজ ।

Leave বুদ্ধি ও বেশ্যা জীবী to:

Written by

Banking as occupation, Writing as passion, Digital World as destination.

Read more #banglapoetry posts


Best Posts From Layes

We have not curated any of layesmia's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Layes