সুস্বাদু টমেটো চাটনি তৈরির রেসিপি।। Tomato chutney recipe
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে টমেটো দিয়ে চাটনি তৈরির রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
উপকরণ :
পাকা টমেটো - আধা কেজি
লবণ - ১ চা চামচ
হলুদ - ১ চা চামচ
চিনি - ১ চা চামচ
তেল - প্রয়োজন অনুযায়ী
জিরা - প্রয়োজন অনুযায়ী
প্রণালী -
প্রথমে আধা কেজি টমেটো নিন। প্রতিটি টমেটো ২-৩ টুকরো করে কাঁটুন। যত পাতলা করে কাঁটা হবে তত তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হবে।
কাঁটার পর টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিন।
কড়াইতে তেল দিন। অল্প আঁচে তেল গরম করুন তারপর তাতে প্রয়োজন অনুযায়ী জিরা দিন। জিরা ভাজি করার পর জিরা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখুন। রান্নার শেষে এই পাত্রে চাটনিটি ঢেলে নিতে হবে।
এরপর গরম তেলে টমেটো দিয়ে দিন। টমেটোগুলো এখন ভাজি করতে হবে। ভাজি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো মিশান।
আমি ১ টেবিল চামচ হলুদ দিয়েছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিন। তবে আমি মনে করি ১ টেবিল চামচ হলুদ-ই যথেষ্ট।
হলুদের পর ১ টেবিল চামচ লবণ দিয়েছি। লবণের চাহিদা মানুষভেদে ভিন্ন হতে পারে। তবে ২ টেবিল চামচ এর বেশি দেওয়ার দরকার নাই।
সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।যত ভালোভাবে মেশানো হবে স্বাদ তত বৃদ্ধি পাবে।
তারপর কড়াইটি ৫ মিনিটের জন্য ঢেকে দিন। ঢাকা অবস্থায় টমেটো আরো ভালোভাবে সিদ্ধ হবে। ৫ মিনিট পর ঢাকনা তুলে দিন।
ঢাকনা তোলার পর ১ টেবিল চামচ চিনি দিন। চিনি একটি অতিরিক্ত উপকরণ। চাইলে এটি স্কিপ করতে পারেন।
সবশেষে আরো ২ মিনিটের জন্য কড়াইটিকে অল্প আঁচে রাখুন তারপর নামিয়ে নিন।
এখন এটি পরিবেশনের জন্য তৈরি। এটি খেতে অনেক সুস্বাদু এবং তৈরি করাটাও সহজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পোস্টে সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকুন।
Leave সুস্বাদু টমেটো চাটনি তৈরির রেসিপি।। Tomato chutney recipe to:
Read more #bangladeshifood posts
Best Posts From kona32
We have not curated any of kona32's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.
More Posts From kona32
- উচ্ছে আলুর তরকারি রেসিপি
- সুস্বাদু টমেটো চাটনি তৈরির রেসিপি।। Tomato chutney recipe
- A vegan recipe with pumpkin pilule
- A nutritious vegan recipe with coconut milk
- An interesting vegan recipe with banana seedlings
- A vegan recipe with sour lentils & mango
- Indian pennywort curry recipe
- Recipe of stem amaranth
- Delicious vegan recipe of raw jackfruit
- Coconut chutney : A supre delicious recipe