Published: 18 Jul 2018 › Updated: 18 Jul 2018
লেমন কেক উইথ লেমন সিরাপ
লেমন কেক লেবুর ফ্লেভার যুক্ত মজাদার একটি কেক। ঠিকমতো বানাতে পারলে এই কেকটা খেতে অনেক টেস্টি হবে। তাছাড়াও এতে যোগ করা হয় লেমন সিরাপ। যার কারনে ভ্যানিলা এসেন্স বা অন্য কোন ফ্লেভারিং এজেন্ট যোগ করা হয় না। বাসায় অবশ্যই ট্রাই করবেন।
Ingredients
কেকের জন্য
সয়াবিন তেল বা মাখনঃ ২ কাপ
চিনিঃ ১ + ১/৩ কাপ
ডিমঃ ৪ টি
দুধঃ ১/২ কাপ
লেবুর রসঃ ৪ টেঃ চামচ
লেমন রাইন্ডঃ ১ টা লেবুর
বেকিং পাউডারঃ ১ টেঃ চামচ
ময়দাঃ ২ কাপ
সিরাপের জন্য
চিনিঃ ১/২ কাপ + ২ টেঃ চামচ
গরম পানিঃ ৩ টেঃ চামচ
লেবুর রসঃ ৪ টেঃ চামচ
Steps
কেক তৈরি
Step 1
১৭৫ ডিগ্রী সেলসিয়াসে ওভেন প্রিহিট করতে দিন।
Step 2
৯ ইঞ্চি বেকিং প্যানে তেল/মাখন/ঘি লাগিয়ে রাখুন যেন বেক করার সময় কেক লেগে না যায়।
Step 3
তেল এবং চিনি একসাথে বিট করুন।
Step 4
একটু করে ডিম মিশিয়ে বিট করতে থাকুন।
Step 5
এবার দুধ, লেবুর রস এবং লেমন রাইন্ড দিন।
Step 6
ময়দা এবং বেকিং পাউডার আলাদা মেশান এবং চেলে নিয়ে তরল মিশ্রণের সাথে যোগ করুন।
Step 7
৩৫ মিনিটের মতো বেক করুন। একটা টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখুন কেকের মাঝখানটা ঠিকমতো বেক হয়েছে কিনা।
সিরাপ তৈরি
Step 1
চিনি গলা পর্যন্ত নাড়তে থাকুন। কেক বেক হয়ে যাওয়ার পর সাথে সাথে কেকের ওপরে সিরাপ ঢেলে দিন। কেক ঠাণ্ডা হওয়ার পরে কেটে পরিবেশন করুন।Leave লেমন কেক উইথ লেমন সিরাপ to:
Read more #food posts
Best Posts From kkhan
We have not curated any of kkhan's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.